LATEST
জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর বিজয়নগরে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ শাহরাস্তিতে স্ত্রীর পরকীয়ার প্রতিবাদে উল্টো লুটপাট-মিথ্যা যৌতুক মামলার শিকার কুয়েত প্রবাসী ভাইকে নিয়ে মোটরসাইকেলে বাজারে যাচ্ছিলেন প্রবাসী, পথে প্রাণ গেল দুজনেরই ‘এটা এখন পূর্ব পাকিস্তান’, আদালত প্রাঙ্গণে অভিনেত্রী জ্যোতি পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তাকে বদলি সাইফ-ইয়াসিরের ফিফটি, হংকংকে হারিয়ে শুরু বাংলাদেশের লাল ঝোল বা কষা নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন মটন মালাই
Showbiz

ফুলেরা গ্রামের নতুন গল্প আসছে ৩ ডিসেম্বর

ফুলেরা গ্রামের নতুন গল্প আসছে ৩ ডিসেম্বর

জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম মৌসুমের মুক্তির তারিখ ঘোষণা করেছে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও। আগামী ৩ ডিসেম্বর থেকে দেখা যাবে জিতেন্দ্র কুমার অভিনীত গ্রামীণ পটভূমির এই কমেডি-ড্রামা সিরিজের নতুন মৌসুম। বুধবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নতুন মৌসুমের পোস্টার প্রকাশ করে মুক্তির তারিখ জানায় প্রাইম ভিডিও। পোস্টারে দেখা গেছে, ফুলেরা গ্রামের পরিচিত চরিত্রদের। ক্যাপশনে লেখা হয়েছে, ‘থোড়ি তকরার, থোড়া পেয়ার রেহেগা, ফুলেরা মে আপকা ইন্তেজার রেহেগা।’ অর্থাৎ, কিছুটা দ্বন্দ্ব, কিছুটা ভালোবাসা নিয়ে ফুলেরায় অপেক্ষা করছে নতুন গল্প। গত মার্চে মুম্বাইয়ে প্রাইম ভিডিওর ২০২৬ সালের কনটেন্ট ঘোষণার অনুষ্ঠানে সিরিজটির পঞ্চম মৌসুমের কথা জানানো হয়েছিল। নতুন মৌসুমেও ফিরছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, অশোক পাঠক ও নীনা গুপ্তা। এবারের গল্পে আবারও কেন্দ্রীয় চরিত্রে থাকছেন অভিষেক ত্রিপাঠি (জিতেন্দ্র কুমার)। নির্বাচনের পর ফুলেরা গ্রামের নতুন নেতৃত্বের অধীনে কর্মক্ষেত্রে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হবে তাকে। পাশাপাশি এমবিএ পড়ার প্রস্তুতির সঙ্গে সামলাতে হবে গ্রামের কিছু অমীমাংসিত বিষয়ও। অন্যদিকে নির্বাচনে পরাজয়ের পর প্রধানজির প্রতিক্রিয়া এবং গ্রামের অন্যান্য বাসিন্দার জীবনে আসা পরিবর্তনও উঠে আসবে নতুন মৌসুমে। সিরিজটি পরিচালনা করেছেন দীপক কুমার মিশ্র। এর আগের চতুর্থ মৌসুম মুক্তির প্রথম দিনেই ৪২টির বেশি দেশে প্রাইম ভিডিওর ট্রেন্ডিং তালিকায় জায়গা করে নেয়। বিশ্বের ১৮০টির বেশি দেশে দেখা হয়েছিল মৌসুমটি। ভারতে মুক্তির প্রথম সপ্তাহে দেশটির ৯৫ শতাংশ পিনকোড এলাকায় সিরিজটি দেখা হয় এবং ট্রেন্ডিং তালিকার শীর্ষে ছিল। ২০২০ সালের এপ্রিলে প্রাইম ভিডিওতে মুক্তি পায় ‘পঞ্চায়েত’-এর প্রথম মৌসুম। ২০২৪ সালে ৫৪তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) প্রথমবারের মতো সেরা ওয়েব সিরিজ (ওটিটি) পুরস্কার অর্জন করে সিরিজটি।

More in Showbiz

View all

Latest news