LATEST
১৯ বছর পর শীর্ষে জেমস ব্লান্ট, এক নম্বরে Airplane Mode অ্যালবাম Celebrity Treasure Island winner Nix Adams feared leaving prison after getting clean – Ask Me Anything with Paula Bennett All Blacks v Wales: Dave Rennie says New Zealand side ‘out-passioned’ and ‘outpointed’ in loss – Liam Napier টেলিফটো ক্যামেরার Poco X8s নতুন বাজারে এল ৫২৯.৯০ ইউরো দামে Kiwis v Kangaroos: Major boost for New Zealand as prop Naufahu Whyte cleared for World Cup final Galaxy Tab S11 security update এলো, সারানো হলো ১৭৯টি নিরাপত্তা ত্রুটি Italy fines Meta $1.6b for accessing photos of users without consent ফ্লাইট বিপর্যয়ে স্থবির যুক্তরাষ্ট্র, ভোগান্তিতে কয়েক হাজার যাত্রী
Global

ফ্লাইট বিপর্যয়ে স্থবির যুক্তরাষ্ট্র, ভোগান্তিতে কয়েক হাজার যাত্রী

ফ্লাইট বিপর্যয়ে স্থবির যুক্তরাষ্ট্র, ভোগান্তিতে কয়েক হাজার যাত্রী

টেলিযোগাযোগ ব্যবস্থায় বড়ধরনের বিভ্রাটের কারণে যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল। শনিবার (১৪ নভেম্বর) আংশিকভাবে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হলেও দেশটির অভ্যন্তরীণ, আগমনী ও বহির্গামী মিলিয়ে তিন হাজার ৩০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে দেশটির বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন কয়েক হাজার যাত্রী। এদিকে ফ্লাইটের জট কাটাতে রীতিমতো হিমশিম খাচ্ছে এয়ারলাইনসগুলো। খবর সিএনএন’র।

ফ্লাইটের তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা ‘ফ্লাইটঅ্যাওয়্যার’ জানিয়েছে, শুক্রবারের (১৩ নভেম্বর) সিস্টেম বিপর্যয়ের পর শনিবার স্থানীয় সময় সকাল সোয়া ৬টা পর্যন্ত নির্ধারিত ফ্লাইটগুলোর মধ্যে ডেল্টা এয়ার লাইনস ১৯ শতাংশ, ইউনাইটেড এয়ারলাইনস ১৬ শতাংশ এবং আমেরিকান এয়ারলাইনস তাদের ১৪ শতাংশ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। ভ্রমণ বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ভয়াবহ বিপর্যয়ের পর ফ্লাইটের নিয়মিত সময়সূচি পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা নয়, বরং কয়েক দিন সময় লাগতে পারে।

এদিকে এই নজিরবিহীন ফ্লাইট বিপর্যয়ের জন্য পুরনো এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রযুক্তি এবং অতিরিক্ত চাপের (ওভারলোডেড) রাউটারকে দায়ী করেছে ট্রাম্প প্রশাসন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) এই পুরনো অবকাঠামো দ্রুত আধুনিকায়নের ওপর জোর দেওয়া হয়েছে। তবে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েইন মুলিন নিশ্চিত করেছেন যে, এই ফ্লাইট স্থগিতাদেশ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রতি কোনো হুমকির কারণে ঘটেনি এবং চলতি সপ্তাহের মাইক্রোসফট বিভ্রাটের সঙ্গেও এর কোনো যোগসূত্র নেই।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এভিয়েশন ব্যবস্থার উন্নয়নে জরুরি তহবিল বরাদ্দ দিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে জানিয়ে আসন্ন ‘থ্যাংকসগিভিং’ ছুটির ভ্রমণের কোনো প্রভাব পড়বে না বলে তিনি আশা প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রের এই আকাশপথের অচলাবস্থার প্রভাব পড়েছে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর এবং দেশটির অভ্যন্তরীণ ক্রীড়াঙ্গনেও। প্যারিসের চার্লস দ্য গল ও জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রগামী বেশ কিছু ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনাল থেকে ডালাস, লস অ্যাঞ্জেলেস ও শিকাগোগামী অন্তত তিনটি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

The post ফ্লাইট বিপর্যয়ে স্থবির যুক্তরাষ্ট্র, ভোগান্তিতে কয়েক হাজার যাত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Global

View all

Latest news