LATEST
জলবায়ু বিনিয়োগ তহবিল থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশ তুরস্কে এমিনে এরদোয়ানের সঙ্গে ‘জিরো ওয়েস্ট মিউজিয়াম’ উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান ঢাকার রাস্তায় এনসিপির মিছিল–সমাবেশ, স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া সমালোচনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত Speed queen versus the king of pacing in today’s NZ Free-For-All বিমান বাহিনীর দুই প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ পলায়ন ও ক্ষমতার অপব্যবহার: পুলিশের ৭ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, চাকরিচ্যুত ৬ দশ বছর ধরে নিখোঁজ মোকলেছুর, পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই
Districts News Updates

বাবার কাছ থেকে মেয়েকে ছিনতাই, চাঞ্চল্যকর ঘটনায় যা জানা গেল

বাবার কাছ থেকে মেয়েকে ছিনতাই, চাঞ্চল্যকর ঘটনায় যা জানা গেল

রাজধানীর উত্তরা থেকে বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়া উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত লামীন ইসলামকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।

বাবার কাছ থেকে মেয়েকে ছিনতাই

আজ শুক্রবার (১ মে) দুপুরে গাজীপুরের পূবাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লামীন গাজীপুরের কালীগঞ্জ থানার রায়েরদিয়া উলুখোলা এলাকার বাসিন্দা।

গত ২২ এপ্রিল পরীক্ষা শেষে দুপুরে মেয়েকে নিয়ে বাসায় ফেরার পথে এই অপহরণের ঘটনা ঘটে। ঘটনার ৯ দিনের মাথায় তাকে উদ্ধার করা হলো।

ভুক্তভোগীর বাবা মামলার এজাহারে জানান, পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বাসার উদ্দেশে রওনা হন। উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে পৌঁছালে লামীন ইসলামসহ অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন জোর করে তার মেয়েকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গাজীপুরের পূবাইলের কালু মার্কেট এলাকা থেকে লামীনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত কিশোরীকে উদ্ধার করা সম্ভব হয়।

সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষককে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

More in Districts News Updates

View all

Latest news