LATEST
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন গ্রেফতার ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ফুলেরা গ্রামের নতুন গল্প আসছে ৩ ডিসেম্বর আওয়ামী লীগ-ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন মালয়েশিয়ায়, সিন্ডিকেট ভাঙতে কঠোর হচ্ছে সরকার ভাঙচুর-অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ বদলে যাচ্ছে আফ্রিকার কৃষি, নজর এবার প্রক্রিয়াজাত খাদ্যশিল্পে ঢাকার গুলিস্তান থেকে গলাচিপার ইউপি সদস্য নিখোঁজ, অপহরণের অভিযোগ
Top News

বাহরাইনে মার্কিন সামরিক রাডার লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

বাহরাইনে মার্কিন সামরিক রাডার লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা
মার্কিন সামরিক রাডার

তেহরান,১৭ নভেম্বর-উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যে বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের একটি সামরিক রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) চালানো এ হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বাহরাইন।

আইআরজিসি জানিয়েছে, বাহরাইনের শেখ ঈসা সামরিক ঘাঁটিতে থাকা মার্কিন রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। পারস্য উপসাগরীয় দেশ বাহরাইনেই যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহর (ইউএস ফিফথ ফ্লিট) মোতায়েন রয়েছে।

বাহরাইন জানিয়েছে, তারা ইরানের ড্রোন হামলা প্রতিহত করেছে। হামলার আগে দেশটিতে বিমান হামলার সতর্কতা জারি করা হয় এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, গত রবিবারও ইরানের কয়েকটি আকাশপথে চালানো হামলা প্রতিহত করার দাবি করেছিল বাহরাইন। তখন তেহরান জানিয়েছিল, তারা আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে থাকা একটি মার্কিন রাডার ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করেছে। যুক্তরাষ্ট্রের ‘শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের’ জবাবে এ হামলা চালানো হয়েছিল বলে দাবি করে ইরান।

এস এম/ ১৭ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বাহরাইনে মার্কিন সামরিক রাডার লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news