টানা দুবারের টি-টুয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন তারা, একের পর এক দ্বিপক্ষীয় সিরিজ জেতায় রেকর্ডও হয়ে গেছে বেশ আগেই। টি-টুয়েন্টির মহা-প্রতাপশালী সেই ভারতকে এবার মাটিতে নামিয়ে আনল ‘পুঁচকে’ আয়ারল্যান্ড।
বেলফাস্টে আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে আইরিশরা।
আয়ারল্যান্ডের কাছে এই হারে ভারতের টানা ১৬ টি-টুয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড থেমেছে। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এর আগে টানা সিরিজ জয়ের কীর্তি ছিল পাকিস্তানের, টানা ১১টি (২০১৬-১৮)। ভারত বেশ আগে সেটি ছাড়িয়ে গেলেও এবার টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ের ১১ নম্বর দলের কাছে আটকে গেছে।




