LATEST
জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর বিজয়নগরে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ শাহরাস্তিতে স্ত্রীর পরকীয়ার প্রতিবাদে উল্টো লুটপাট-মিথ্যা যৌতুক মামলার শিকার কুয়েত প্রবাসী ভাইকে নিয়ে মোটরসাইকেলে বাজারে যাচ্ছিলেন প্রবাসী, পথে প্রাণ গেল দুজনেরই ‘এটা এখন পূর্ব পাকিস্তান’, আদালত প্রাঙ্গণে অভিনেত্রী জ্যোতি পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তাকে বদলি সাইফ-ইয়াসিরের ফিফটি, হংকংকে হারিয়ে শুরু বাংলাদেশের লাল ঝোল বা কষা নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন মটন মালাই
Education

ভারতের কাছে ৮ উইকেটে হেরে ব্লাইন্ড এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের

ভারতের কাছে ৮ উইকেটে হেরে ব্লাইন্ড এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের
এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের

ঢাকা,১৮ নভেম্বর-এশিয়া কাপ ক্রিকেট ফর ব্লাইন্ড ২০২৬-এর লিগ পর্বের ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। বড় এই পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। অন্যদিকে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে পাকিস্তান।

বুধবার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সুনীল রমেশের অলরাউন্ড পারফরম্যান্সে ৪০ বল হাতে রেখেই জয় পায় ভারত।

এই হারের ফলে ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। লিগ পর্বে তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে স্বাগতিকদের।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, লিগ পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল পাকিস্তান ও ভারত সরাসরি ফাইনালে খেলবে। টুর্নামেন্টে আফগানিস্তানের অংশ নেওয়ার কথা থাকলেও তারা আসেনি। এ কারণে প্রতিটি দল একটি করে ম্যাচ কম খেলেছে।

লিগ পর্বের পয়েন্ট টেবিলে তিন ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তান। দুই জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারত। আর তিন ম্যাচে এক জয় ও দুই হারে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।

আগামী ২০ নভেম্বর আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ তাহাফিজ। ৩০ বলের ইনিংসে দুটি চার মারেন তিনি। এ ছাড়া ওপেনার সালমান ২৯ বলে ১৯ এবং আরিফ হোসেন ২০ বলে ১৯ রান করেন। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা। অতিরিক্ত থেকে আসে ২২ রান, যার মধ্যে ১৫ রানই ছিল ওয়াইড।

ভারতের হয়ে তোমপাকি, সুনীল রমেশ, লোকেশা ও ডি বেহেরা একটি করে উইকেট নেন।

১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই নকুল বদনায়কের উইকেট হারায় ভারত। তবে দ্বিতীয় উইকেটে সুনীল রমেশ ও সঞ্জয় কুমার শাহের ৭৩ রানের জুটি ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতে এনে দেয়। ২৫ বলে ৩২ রান করে আউট হন সঞ্জয়।

এরপর সুকুরাম মাঝিকে সঙ্গে নিয়ে বাকি কাজ শেষ করেন সুনীল। ১৫ বলে ২০ রান করে অপরাজিত থাকেন মাঝি। অন্যদিকে ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকা সুনীল ৪১ বলে ৬৩ রান করেন। তার ইনিংসে ছিল ৭টি চার। ১৩.২ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

বাংলাদেশের হয়ে সজীব ও তাহাফিজ একটি করে উইকেট নেন। বল হাতে ১১ রান দিয়ে ১ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে অপরাজিত ৬৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন সুনীল রমেশ।

এস এম/ ১৮ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ভারতের কাছে ৮ উইকেটে হেরে ব্লাইন্ড এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের first appeared on DesheBideshe.

More in Education

View all

Latest news