ভারতে উটের সঙ্গে সংঘর্ষে সেনা কর্মকর্তার মৃত্যু – DesheBideshe

ভারতে উটের সঙ্গে সংঘর্ষে সেনা কর্মকর্তার মৃত্যু – DesheBideshe


ভারতে উটের সঙ্গে সংঘর্ষে সেনা কর্মকর্তার মৃত্যু – DesheBideshe

নয়া দিল্লি, ১ আগস্ট – ভারতে উটের সঙ্গে সেনাবাহিনীর একটি এসইউভি গাড়ির সংঘর্ষে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত সেনা কর্মকর্তার নাম হামজা আরিফ এবং তার বয়স ছিল ২৬ বছর। তিনি সেনাবাহিনীর মেজর পদে কর্মরত ছিলেন এবং তার বাড়ি মধ্যপ্রদেশে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও দুই সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, মেজর হামজা আরিফ নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। গাড়িটি চলার সময় হঠাৎ একটি উট সড়কের মাঝখানে চলে আসে। তখন দ্রুতগতিতে থাকা এসইউভিটি উটটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি চার থেকে পাঁচবার পাল্টি খায় এবং দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে গিয়ে থামে। দুর্ঘটনার পরপরই আহত তিন সেনা কর্মকর্তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মেজর হামজা আরিফকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত হামজা মাত্র এক মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দুর্ঘটনায় আহত দুই লেফটেন্যান্ট আয়ুষ্মান ও লেফটেন্যান্ট অভিনব রাঠোর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এস এম/ ১ আগস্ট ২০২৬