LATEST
Daily pill to block cortisol offers hope for older people with dementia আকাশচুম্বী ভবনে মানুষের ভয় কাটানোর উপায় কী মাকে বাঁচাতে পারেননি, ভাইকে মানুষ করার স্বপ্নও অপূর্ণ; আগুনে নিভল সিয়ামের জীবন! ‘I was delighted when she got ghosted’: The moment Joseph realised his bestie was ‘The One’ পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ পদ্মা সেতু হয়ে বরিশালসহ সব রুটে বাস চলাচল বন্ধ আল্লাহকে কোন কোন নামে ডাকা নিষেধ মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
Districts News Updates

ভোলায় রোলার মেশিনের সঙ্গে অটোরিকশার ধাক্কায় নিহত ১

ভোলায় রোলার মেশিনের সঙ্গে অটোরিকশার ধাক্কায় নিহত ১

বোরহানউদ্দিন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি রোলার মেশিনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ইদারার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভোলা থেকে চরফ্যাশনের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। পথে ইদারার মোড়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রোলার মেশিনের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ার স্টেশনের ইনচার্জ মো. খোরশেদ আলমের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে জসিমের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত জসিম (২৮) চরফ্যাশন উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম আলী আহম্মেদ মুন্সি। আহতরা হলেন পৌর এলাকার আমেনা বেগম (২০) এবং বরিশালের বাকেরগঞ্জের মো. হাবির (৩২)। এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী বিএইচএস নিউজকে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

The post ভোলায় রোলার মেশিনের সঙ্গে অটোরিকশার ধাক্কায় নিহত ১ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

More in Districts News Updates

View all

Latest news