LATEST
নেকলেস বিতর্কে দীপিকা, নেট দুনিয়ায় তোলপাড় নয় নম্বর বিপদ সংকেত, কাদের জন্য হুমায়ূনের এই সতর্কবার্তা? Vivo Y51 Pro ফোনে আকর্ষণীয় অফার, পাওয়া যাচ্ছে বিশাল ডিসকাউন্ট সলঙ্গায় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের মতবিনিময় ও আলোচনা সভা ব্যবসায়িক সংকটের মধ্যে মুখ খুললেন অনন্ত, যা বললেন বর্ষা বনানীর ‘ডুন’ রেস্তোরাঁ কেন এত ভাইরাল রংপুরে বালুবোঝাই ট্রাক উলটে ঘুমন্ত শিশুর মৃত্যু, আহত অন্তঃসত্ত্বা মা অপু বিশ্বাসকে পরীমনির খোঁচা, বললেন ‘পরগাছার রানি’
Top News

মায়ের কবরের পাশে সমাহিত হবেন ‘রোকযানা’র শিল্পী সাহেদ

মায়ের কবরের পাশে সমাহিত হবেন ‘রোকযানা’র শিল্পী সাহেদ

নিজের শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে সমাহিত হবেন ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী। আজ শুক্রবার বাদ আসর ঢাকার গোপীবাগ আড়াই লেনের বায়তুন নূর জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গোপীবাগ পঞ্চায়েত কমিটি কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

শিল্পীর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক প্রথম আলোকে জানাজা ও দাফনের সময়সূচি জানিয়েছেন। তিনি জানান, হাসপাতাল থেকে সাহেদের মরদেহ শেষ গোসলের জন্য নেওয়া হয়েছে। গোসল শেষে মরদেহ নেওয়া হবে গোপীবাগ আড়াই লেনের বাসায়। সেখান থেকে জানাজার জন্য মসজিদে নেওয়া হবে।

আজ সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাহেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। এর আগে মৃত্যুর সময় সকাল সাড়ে ১০টা জানানো হলেও সর্বশেষ তথ্যে এরশাদুল হক সকাল ১০টা ৫ মিনিটের কথা নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন সাহেদ। নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো তাঁকে। সম্প্রতি স্ট্রোক, ডেঙ্গু সংক্রমণসহ একাধিক জটিলতায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। গুরুতর রক্তক্ষরণ শুরু হলে গতকাল বৃহস্পতিবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

অসুস্থতার কারণে অপূর্ণ থেকে গেছে সাহেদের নতুন গান প্রকাশের আয়োজনও। ১১ বছর ধরে তৈরি করা ২৪টি গান প্রকাশের প্রস্তুতি নিয়েছিলেন সাহেদ। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশ উপলক্ষে ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অসুস্থতার কারণে আয়োজনটি বাতিল করা হয়। এ মাসেই কিডনি প্রতিস্থাপনের জন্য তাঁর দিল্লি যাওয়ার পরিকল্পনাও স্থগিত হয়ে যায়।

সংগীতশিল্পী সাহেদ মারা গেছেন

শেখ সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে গান করছিলেন তিনি। ‘রোকযানা’ গান দিয়ে শ্রোতাদের কাছে বিশেষ পরিচিতি পান। তাঁর অন্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। তাঁর প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয় ১৯৯১ সালে। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি।

More in Top News

View all

Latest news