LATEST
বাংলাদেশ–পাকিস্তান: একাদশে দুই পরিবর্তন হামজাদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: খাদ্যমন্ত্রী বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের কাউন্সিল অধিবেশনে কমিটি ঘোষণা জোহানেসবার্গ টেস্টে তিন পেসার ও এক স্পেশালিস্ট স্পিনার নিয়ে মাঠে নামার ইঙ্গিত শান্তর অবশেষে আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল All Blacks v Wales: Live updates from the Nations Championship test in Cardiff প্রেমের টানে দুবাই থেকে বাংলাদেশে, ইসলাম ধর্ম গ্রহণ কেরালার তরুণীর বাবার লেখা চার গল্প নিয়ে বড়পর্দায় ফিরছেন সন্দীপ রায়
Current Affairs

শেখ হাসিনাকে কি বেলিফুলের সংবর্ধনা দিয়ে নিয়ে আসতে হবে, প্রশ্ন রিজভীর

শেখ হাসিনাকে কি বেলিফুলের সংবর্ধনা দিয়ে নিয়ে আসতে হবে, প্রশ্ন রিজভীর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সংবর্ধনা নয়, আইনি প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তুলেছেন, শেখ হাসিনাকে কি বেলিফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে দেশে ফিরিয়ে আনতে হবে? অপরাধীকে ফেরত দেওয়ার আইন অনুযায়ীই তাঁকে দেশে আনার ব্যবস্থা করতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘প্রত্যাবর্তন’ ও ‘প্রত্যর্পণ’ এক বিষয় নয়। প্রত্যাবর্তন বলতে বিদেশে অবস্থানরত কারও নিজ দেশে ফিরে আসাকে বোঝায়। অন্যদিকে, প্রত্যর্পণ হলো অপরাধের অভিযোগ, মামলা কিংবা দণ্ডের মুখোমুখি কোনো ব্যক্তিকে দুই দেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো।

তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিষ্পত্তি করতে হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আবু সাঈদ, আহমদ ও ফাইয়াসহ বিভিন্ন হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। চট্টগ্রামে ১০ জনকে হত্যা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যুর ঘটনায়ও তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় মামলা চলমান এবং কয়েকটি মামলায় সাজাও হয়েছে বলে দাবি করেন তিনি।

রিজভীর ভাষ্য, শেখ হাসিনাকে সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনার প্রশ্ন আসে না। তাঁকে চলমান বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে এবং আদালতের দেওয়া দণ্ড ভোগ করতে হবে।

আলোচনা সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, ১৯৭১ সালে দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের মানুষ ভৌগোলিক স্বাধীনতা অর্জন করলেও প্রকৃত জনগণের স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেই স্বাধীনতা রক্ষা পেয়েছে।

তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনা ছিল বাংলাদেশের রাষ্ট্রনীতি ও পররাষ্ট্রনীতি কোনো বিদেশি শক্তির নির্দেশে পরিচালিত হবে না। দেশের জনগণ যেভাবে সিদ্ধান্ত নেবে, রাষ্ট্র সেভাবেই পরিচালিত হবে।

রিজভী আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। এরপর সামরিক আইন জারির মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়। পরবর্তী সময়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং কোনো প্রভুর শাসন মেনে না নেওয়াই ছিল সেই সংগ্রামের মূল চেতনা বলে মন্তব্য করেন তিনি।

More in Current Affairs

View all

Latest news