LATEST
Eggs v oats: Which breakfast is better for you? সব বাধা পেরিয়ে প্রথম আলো অটল থেকেছে; ভবিষ্যতেও থাকবে মুশফিক-হাসানের বিকল্প নিয়ে ভাবনা, সেঞ্চুরিয়নে কী পরিকল্পনা বাংলাদেশের প্রশাসনে নতুন রদবদল: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি হলেন আনোয়ারুল ইসলাম ১০ মিনিটের ঝড়ে বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন নবম পে স্কেল কার্যকরের প্রস্তুতি, কারিগরি শিক্ষকদের বেতনের হিসাব জমা অবৈধ অনুপ্রবেশ রোধে ডিসেম্বরে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি প্রধান স্পেলিং স্টার: টপ টেন থেকে সেরা ৮-এ যারা
Districts News Updates

মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি

মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি

মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এ সাফল্যের স্বীকৃতি পেয়েছে বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি। সারা দেশের নৌ পুলিশ ফাঁড়িগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ফাঁড়িটি। একই অভিযানে সার্বিক কার্যক্রমের মূল্যায়নে দেশের সব নৌ পুলিশ অঞ্চলের মধ্যে শীর্ষে রয়েছে বরিশাল নৌ পুলিশ অঞ্চল।

গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে নৌ পুলিশের কার্যক্রম মূল্যায়নে গত ১৮ নভেম্বর ঢাকায় নৌ পুলিশ সদর দপ্তরে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ও নৌ পুলিশ প্রধান মো. রেজাউল করিম।

সভায় জানানো হয়, অভিযানে সর্বোচ্চ ১৪৫টি মামলা দায়ের, ৪২৯ জনকে আটক, ১৩০টি নৌকা এবং ৭ লাখ ৬৫ হাজার ৮০০ মিটার জাল জব্দসহ বিভিন্ন কার্যক্রমে অবদান রাখায় হিজলা নৌ পুলিশ ফাঁড়ি প্রথম স্থান অর্জন করেছে। এ তালিকায় দ্বিতীয় হয়েছে চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়ি এবং তৃতীয় হয়েছে মেহেন্দীগঞ্জের কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি।

হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াসিনুল হক বলেন, মৎস্য অধিদপ্তর ও হিজলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নদীপথে অপরাধ দমনে নৌ পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

The post মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

More in Districts News Updates

View all

Latest news