LATEST
সব বাধা পেরিয়ে প্রথম আলো অটল থেকেছে; ভবিষ্যতেও থাকবে প্রশাসনে নতুন রদবদল: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি হলেন আনোয়ারুল ইসলাম ১০ মিনিটের ঝড়ে বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন নবম পে স্কেল কার্যকরের প্রস্তুতি, কারিগরি শিক্ষকদের বেতনের হিসাব জমা অবৈধ অনুপ্রবেশ রোধে ডিসেম্বরে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি প্রধান স্পেলিং স্টার: টপ টেন থেকে সেরা ৮-এ যারা বাবুরহাটে রঙ মেশানো শুঁটকি ও পচা মাংস বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা Horse racing: Shailer’s Millions mission could create some Iconic Scenes – Mick On Monday
Current Affairs

১০ মিনিটের ঝড়ে বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন

১০ মিনিটের ঝড়ে বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন

দুই গোলে পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তনে ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলের জয় তুলে নিয়েছে বার্সেলোনা। বিরতির পর মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচের চিত্র পাল্টে দেয় হান্সি ফ্লিকের দল। এই জয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থানও দখল করেছে কাতালান ক্লাবটি।

স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সেল্টা ভিগোকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থানে ওঠার সুযোগ তৈরি করে রিয়াল মাদ্রিদ। সেই সুযোগ হাতছাড়া করেনি বার্সেলোনা। যদিও ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খেতে হয় স্বাগতিকদের।

ম্যাচের পঞ্চম মিনিটেই কানাডিয়ান ফরোয়ার্ড তাজন বুকাননের দুর্দান্ত দূরপাল্লার শটে এগিয়ে যায় ভিয়ারিয়াল। এর মাত্র দুই মিনিট পর প্রতি-আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন তানি ওলুয়াসেয়ি। জর্জেস মিকাউতাদজের বাড়ানো বল থেকে আলবার্তো মোলেইরোর পাস পেয়ে জালে বল পাঠান তিনি। মাত্র সাত মিনিটের ব্যবধানে ২-০ গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা।

প্রথমার্ধেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্বাগতিকেরা। লামিনে ইয়ামাল ফাউলের শিকার হলে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় বার্সা। তবে স্পট কিক থেকে ইয়ামালের নেওয়া শট পোস্টের বাইরে লেগে ফিরে আসে। ফলে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া হয় তাদের। একের পর এক আক্রমণ করেও বিরতির আগে গোলের দেখা পায়নি ফ্লিকের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সেলোনা। ফারমিন লোপেজ ও জেরার্ড মার্টিনের প্রচেষ্টায় ভিয়ারিয়ালের রক্ষণে চাপ বাড়তে থাকে। জোয়াও কানসেলোর একটি শট পোস্টে লেগে ফিরে এলেও ৫৭তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় স্বাগতিকেরা। পেদ্রির ক্রস থেকে হেডে ব্যবধান ২-১ করেন জেরার্ড মার্টিন।

এরপর যেন বদলে যায় ম্যাচের পুরো চিত্র। কয়েক মিনিটের মধ্যেই সমতায় ফেরে বার্সেলোনা। লামিনে ইয়ামালের দারুণ পাস পেয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান ফারমিন লোপেজ। ম্যাচে তখন ২-২ সমতা।

সমতায় ফেরার পর আক্রমণের ধার আরও বাড়ায় বার্সা। এরই ধারাবাহিকতায় গার্সিয়ার ক্রস নিজেদের জালে পাঠিয়ে বসেন ভিয়ারিয়ালের পাউ নাভারো। তার আত্মঘাতী গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় কাতালানরা। মাত্র ১০ মিনিটের ঝোড়ো আক্রমণে দুই গোলের ঘাটতি পুষিয়ে নিয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলে তারা।

ম্যাচের শেষ দিকে নাভারোর দুর্ভাগ্য আরও বাড়ে। আত্মঘাতী গোলের পর যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় ভিয়ারিয়ালকে।

শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে উঠে এসেছে তারা। অন্যদিকে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

More in Current Affairs

View all

Latest news