নবম পে স্কেল বাস্তবায়ন হলে এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ১ হাজার ২২১ কোটি টাকা প্রয়োজন হবে। এ ব্যয়ের হিসাব তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
নতুন বেতন কাঠামো কার্যকরের প্রস্তুতির অংশ হিসেবে এ হিসাব জমা দেওয়া হয়েছে। তবে গেজেট প্রকাশ এবং অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত নবম পে স্কেল অনুযায়ী বেতন কার্যকরের সুযোগ নেই বলে জানিয়েছে অধিদপ্তর।
রবিবার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখার সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ সাইফুল হক খান।
তিনি গণমাধ্যমকে বলেন, নবম পে স্কেল অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদানের হিসাব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।
আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭
তিনি আরও জানান, গেজেট প্রকাশের পর অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি এবং বাজেট বরাদ্দ পাওয়া সাপেক্ষে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: নবম পে স্কেল কার্যকরের প্রস্তুতি, কারিগরি শিক্ষকদের বেতনের হিসাব জমা।