LATEST
রিয়াদের আকাশচুম্বী ভবনে হুথিদের ভয়াবহ হামলা: অন্তত ১১ জন আহত তিন শিক্ষক নেতার বিরুদ্ধে ভ্রমণ ভাতার সিংহভাগ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ Nvidia shares tumble, weighing on Nasdaq আ.লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলব উত্তরে বিক্ষোভ দুই ঘণ্টা আগে স্বামীকে বলেছিলেন বাজার করে আনতে, বাসায় ফিরে দেখলেন কলেজশিক্ষক স্ত্রীর মরদেহ সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান ভোলায় পৌরসভা কার্যালয়ের সামনে মধ্যরাতে বিস্ফোরণ, সিসিটিভিতে মুখোশধারী ৩ ব্যক্তি শাহরুখের সঙ্গে অভিনয়, চিত্রনাট্যও লিখেছিলেন অরুন্ধতী
Top News

মোদি-বালেন বৈঠকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন প্যাকেজ

মোদি-বালেন বৈঠকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন প্যাকেজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদারে আটটি সমঝোতা স্মারক সই হয়েছে। একই সঙ্গে নেপালের উন্নয়ন ও পুনর্গঠনে ২৪ হাজার কোটি নেপালি রুপির উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছে ভারত। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫ হাজার কোটি রুপি। সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠক শেষে যৌথ বক্তব্যে এ ঘোষণা দেন নরেন্দ্র মোদি। নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই বালেন শাহের প্রথম দ্বিপক্ষীয় ভারত সফর। বৈঠকে ৩৫ বছর বয়সী বালেন শাহের নেতৃত্ব ও উন্নয়ন পরিকল্পনার প্রশংসা করেন মোদি। তিনি বলেন, চলতি বছর নেপালের জনগণ তাকে যে ঐতিহাসিক জনসমর্থন দিয়েছেন, তা দেশটির নতুন প্রজন্মের আশা-আকাঙ্খার প্রতিফলন। জাতিসংঘে বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে বালেন শাহের দেওয়া বক্তব্যেও তার দূরদর্শী চিন্তা ও নেতৃত্বের পরিচয় পাওয়া গেছে। মোদি বলেন, ভারত ও নেপাল শুধু প্রতিবেশী নয়, দুই দেশের সম্পর্ক গভীর আস্থা ও বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত। দুই দেশের আকাঙ্খা ও চ্যালেঞ্জগুলোও অনেকটা একই রকম। কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানোর ঐতিহ্য রয়েছে তাদের। নেপালের সাম্প্রতিক বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন তিনি। নেপালে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ অব্যাহত রাখার বিষয়টিও তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, চলতি বছর জ্বালানি সরবরাহে বড় ধরনের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও প্রতিবেশীকে জ্বালানি, সার ও প্রয়োজনীয় পণ্য সরবরাহ করেছে ভারত। অন্যদিকে, দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানান বালেন শাহ। তিনি বলেন, হিমালয়ের মতো দৃঢ় এবং সমুদ্রের মতো বিশাল ভারত-নেপাল সম্পর্ক। দুই দেশের ঘনিষ্ঠতা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রাকৃতিক দুর্যোগসহ কঠিন সময়ে ভারত সব সময় নেপালের পাশে দাঁড়িয়েছে। এ জন্য ভারতের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি নরেন্দ্র মোদিকে নেপাল সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য ও চিকিৎসা, নগর উন্নয়ন এবং আয়ুর্বেদ ও ঐতিহ্যবাহী চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে আটটি সমঝোতা স্মারক সই হয়। এ ছাড়া দুই নেতা কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও জ্বালানি প্রকল্প উদ্বোধন করেন এবং নতুন কিছু উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসব উদ্যোগ দুই দেশের সহযোগিতা আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

More in Top News

View all

Latest news