LATEST
এস আলমের বন্ধ কারখানা চালু ও ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সাতক্ষীরা সীমান্তে বিজিবির গুলিবর্ষণ, আটক ৮ ইরানের হামলায় ৬ সেনা নিহত, সামনে এলো নতুন তথ্য গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী Vietnam court jails over 180 in investment fraud case বাংলাদেশের শিক্ষার মানোন্নয়ন ও ডিজিটাল রূপান্তরে সহযোগিতা করতে আগ্রহী ইউনেস্কো ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা
Districts News Updates

রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে ২ শ্রমিক হত্যা, চালক-সুপারভাইজার আটক

রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে ২ শ্রমিক হত্যা, চালক-সুপারভাইজার আটক

রংপুর: রংপুরের তারাগঞ্জে ভাড়া ও টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জের ধরে চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ বাসটির চালক ও সুপারভাইজারকে আটক করেছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)। তারা কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকায় কাজ শেষে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন নীলফামারীর চড়াইখোলা এলাকার ছয়জন যাত্রী। পথে বাসের হেলপার ও সুপারভাইজারের সঙ্গে তাদের ভাড়া নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। অভিযোগ রয়েছে, তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে আতিক ইসলাম নামের এক যাত্রীকে জিম্মি করা হয় এবং তার গলায় গামছা পেঁচিয়ে ধরা হয়। ওই যাত্রীর কাছে তিন লাখ টাকা ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে ।

এ সময় মুকুল ও শাকিব আতিককে বাঁচাতে এগিয়ে এলে বাসের লোকজন তাদের সঙ্গে ধস্তাধস্তি করে এবং একপর্যায়ে লাথি মেরে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে দেয় বলে অভিযোগ করা হয় । আতিকের চিৎকার শুনে পথে থাকা একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি টের পান এবং স্থানীয় লোকজনকে জানান। পরে চিকলী এলাকায় স্থানীয়দের সহায়তায় বাসটি আটকানো হয় ।

তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় গিয়ে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখে। তাদের একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থলে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাদের জানিয়েছেন যে ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন জানান, এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন, যার ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুর্ভোগের সৃষ্টি হয়।

The post রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে ২ শ্রমিক হত্যা, চালক-সুপারভাইজার আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news