LATEST
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা ছুড়ল দুর্বৃত্তরা শ্রমিক আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতায় স্থগিত মজুরি বোর্ডের সভা রিয়াদ বিমানবন্দর ও বাণিজ্য কেন্দ্র লক্ষ্য করে হুথিদের দুই মিসাইল হামলা সাতক্ষীরায় বাল্যবিবাহের দায়ে বর কনের পিতাকে কারাদণ্ড UFC Qatar: Navajo Stirling meets Jiri Prochazka in step up for first UFC main event Do you really need to buy that? How to quiet ‘consumption noise’ থাইল্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু: গভীর রাতে রেন্ট-এ কার থেকে ছড়াল আগুন আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা
Top News

রোনালদোকে ছাড়া বিধ্বস্ত হার পর্তুগালের, জিতেছেন হালান্ডরা

রোনালদোকে ছাড়া বিধ্বস্ত হার পর্তুগালের, জিতেছেন হালান্ডরা

আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর অবসরের পর প্রথম ম্যাচে নেমেছিল পর্তুগাল। নেশনস লিগে সিআর সেভেনবিহীন ম্যাচে ডেনমার্কের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে পর্তুগিজরা। ভালো সময় কাটেনি নরওয়ের, তবে ওয়েলসের বিপক্ষে জয়ে দেখা পেয়েছে আর্লিং হালান্ডের দল। এরমাঝে নিজেকে ছাড়িয়ে চলেছেন ভিক্টর গায়কোরেস। তার জোড়ায় বসনিয়ার বিপক্ষে জয় এসেছে সুইডেনের। পোল্যান্ডের বিপক্ষে রোমানিয়া, আয়ারল্যান্ডের বিপক্ষে অস্ট্রিয়া এবং জর্জিয়ার বিপক্ষে হাঙ্গেরি জিতেছে। শনিবার ঘরের মাঠে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল। শুরুতে জাতীয় সংগীতের সময় দেশটির সব খেলোয়াড়রা রোনালদোর নাম লেখা এবং ৭ নম্বর জার্সি গায় নামেন, পর্তুগিজ মহাতারকাকে সম্মান জানাতে। সম্প্রতি জাতীয় দল জার্সি তুলে রেখেছেন পর্তুগালের ইতিহাসে সর্বাধিক গোলদাতা। তবে ম্যাচে বেশ বিবর্ণ ছিল দলটি। পেরে উঠেননি ব্রুনো ফের্নান্দেজ-বের্নার্দো সিলভারা। ম্যাচের ৪৩ মিনিটে পেনাল্টি থেকে ডেনমার্ককে এগিয়ে দেন পিয়েরে-এমিল হজবজের্গ। ৪৯ এবং ৫৭ মিনিটে রাসমাস হজলুন্ডের জোড়ায় ৩-০ ব্যবধান করে সফরকারীরা। ৭৫ মিনিটে হালি পূরণ করেন জোয়াকিম অ্যান্ডারসেন। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে সিলভার সান্ত্বনামূলক গোলে পর্তুগাল ৪-১এ হার নিয়ে ম্যাচ শেষ করে। এদিকে নেশনস লিগে ৫ ম্যাচে কেবল ২ জয় ও তিন হার নরওয়ের। শনিবার রাতে ঘরের মাঠে ওয়েলসকে ৩-১ গোলে হারিয়েছে তারা। ৫৯ মিনিটে আন্টনিও নুসা এবং ৬৮ মিনিটে আন্দ্রেয়াস শেল্ডারাপের গোলে ব্যবধান দিগুণ করে নরওয়ে। ৭৯ মিনিটে ডেভিড ব্রুকের গোলে ব্যবধান কমায় ওয়েলস। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে নরওয়ের তৃতীয় গোলটি করেন হালান্ড। সুইডেনে বসনিয়াকে ৩-২ গোলে হারিয়েছেন গায়কোরেস-আলেক্সান্ডার ইসাকরা। ম্যাচের পাঁচ মিনিটে ড্যানিয়েল সভেনসনের গোলে লিড পায় স্বাগতিকরা। ১১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দিগুণ করেন গায়কোরেস। ৪৫ মিনিটে শেষে যোগ করা সময়ে তার জোড়ায় ৩-০তে এগিয় যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার জন্য মরীয়া হয়ে ওঠে বসনিয়া। একের পর এক সুযোগ গড়তে থাকে, তবে জালের দেখা মেলেনি। ৪৭ মিনিটে আরমিন গিগোভিকের গোলে ব্যবধান কমায় বসনিয়া। ৬২ মিনিটে দ্বিতীয় গোলটি করেন সেয়াদ কোলাশিনাচ। জয় নিয়ে মাঠ ছাড়ে বসনিয়া। রাতের বাকি ম্যাচে পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে রোমানিয়া, আয়ারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে অস্ট্রিয়া এবং জর্জিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে হাঙ্গেরি।

More in Top News

View all

Latest news