LATEST
পেট্রোবাংলার ৭৫৩ পদে চাকরির আবেদনের সময় বাড়ল, আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত আইটি পেশাজীবীদের জন্য বিশ্ববাজারে নতুন সুযোগ, ভিসা মিলবে যে ৮ দেশে গৌরীপুরের মিনি গার্মেন্টস শিল্প: পুঁজি সংকটে ধুঁকছে ঐতিহ্যবাহী দর্জি শিল্প রোনালদোকে ছাড়া বিধ্বস্ত হার পর্তুগালের, জিতেছেন হালান্ডরা ১০০০ জনকে নিয়োগ দেবে টিএমএসএস, এইচএসসি পাসেও আবেদন Beauty entrepreneur Jaimee Lupton and Zuru co-founder Nick Mowbray welcome baby boy বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, মনোনীত ৭০ জনের সাক্ষাৎকার আজ রেকর্ড সংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন: ট্রাম্প প্রশাসনের কড়াকড়িতে উত্তপ্ত মার্কিন রাজনীতি
Top News

আইটি পেশাজীবীদের জন্য বিশ্ববাজারে নতুন সুযোগ, ভিসা মিলবে যে ৮ দেশে

আইটি পেশাজীবীদের জন্য বিশ্ববাজারে নতুন সুযোগ, ভিসা মিলবে যে ৮ দেশে

যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের কারণে বিদেশে ক্যারিয়ার গড়ার পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে তথ্যপ্রযুক্তি (আইটি) পেশাজীবীদের। ভিসা নীতি ও বিদেশি কর্মীদের নিয়মকানুনে অনিশ্চয়তা তৈরি হওয়ায় প্রযুক্তিকর্মীরা এখন যুক্তরাষ্ট্রের বাইরে বিকল্প গন্তব্য খুঁজছেন।

সম্প্রতি মাইক্রোসফট, ইনফোসিস, উইপ্রো ও টাটার মতো আটটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানকে ফেডারেল শ্রম সনদ কর্মসূচি থেকে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, শ্রমমন্ত্রী কিথ সন্ডারলিং এবং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের তত্ত্বাবধানে গঠিত অ্যান্টি-ফ্রড টাস্কফোর্স এ পদক্ষেপ নিয়েছে। এর ফলে গ্রিন কার্ড পাওয়ার পথ সংকুচিত হয়েছে।

এমন পরিস্থিতিতে সফটওয়্যার ডেভেলপার, প্রোগ্রামার ও আইটি বিশেষজ্ঞদের জন্য ইউরোপ, এশিয়া-প্যাসিফিক ও মধ্যপ্রাচ্যের আটটি দেশ আকর্ষণীয় বিকল্প হয়ে উঠেছে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে উঠে আসা এই আট দেশের ভিসা ও কাজের সুযোগ সংক্ষেপে তুলে ধরা হলো—

১. অস্ট্রেলিয়া

দক্ষ পেশাজীবীদের জন্য অস্ট্রেলিয়ায় মূলত দুটি পথ রয়েছে—নিয়োগকর্তা-স্পনসরড ভিসা এবং পয়েন্টভিত্তিক দক্ষ অভিবাসন। বয়স, ইংরেজিতে দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে পয়েন্ট হিসাব করা হয়। তবে শুধু ন্যূনতম পয়েন্ট পেলেই ভিসা নিশ্চিত হয় না; এর জন্য দক্ষতা মূল্যায়ন ও আবেদনের আমন্ত্রণ পেতে হয়।

২. কানাডা

কানাডার ‘এক্সপ্রেস এন্ট্রি’ ব্যবস্থার মাধ্যমে দক্ষ পেশাজীবীরা স্থায়ী বসবাসের আবেদন করতে পারেন। বয়স, শিক্ষা, অভিজ্ঞতা এবং ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষতার ভিত্তিতে প্রার্থীদের সিআরএস (কম্প্রিহেনসিভ র‍্যাঙ্কিং সিস্টেম) স্কোর দেওয়া হয়। এই স্কোরের প্রতিযোগিতায় এগিয়ে থাকলেই কেবল ভিসার আমন্ত্রণ মেলে।

বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, দিনে ভাতা ২০০ টাকা, এইচএসসিতে আবেদন

৩. জার্মানি

যোগ্যতা ও নির্দিষ্ট বেতনের শর্ত পূরণ করলে জার্মানির ‘ইইউ ব্লু কার্ড’ প্রযুক্তি পেশাজীবীদের জন্য দারুণ সুযোগ। এমনকি প্রথাগত বিশ্ববিদ্যালয় ডিগ্রি না থাকলেও পর্যাপ্ত পেশাগত অভিজ্ঞতা ও নির্দিষ্ট বেতনের চুক্তি থাকলে অনেক আইটি বিশেষজ্ঞ এই ভিসার যোগ্য হতে পারেন।

৪. আয়ারল্যান্ড

বিশেষায়িত দক্ষতাসম্পন্ন কর্মীদের আকৃষ্ট করতে আয়ারল্যান্ড ‘ক্রিটিক্যাল স্কিলস এমপ্লয়মেন্ট পারমিট’ দেয়। সফটওয়্যার ডেভেলপার ও প্রোগ্রামাররা এই তালিকায় অগ্রাধিকার পান। তবে এ ক্ষেত্রে নির্ধারিত বেতনসীমা, যোগ্যতা ও চাকরির চুক্তির শর্তগুলো কঠোরভাবে যাচাই করা হয়।

৫. নেদারল্যান্ডস

উচ্চ দক্ষতাসম্পন্ন অভিবাসীদের জন্য নেদারল্যান্ডসে বিশেষ রেসিডেন্স পারমিটের ব্যবস্থা রয়েছে। তবে এ জন্য নিয়োগকর্তা প্রতিষ্ঠানটিকে ডাচ অভিবাসন দপ্তর (আইএনডি) কর্তৃক স্বীকৃত স্পনসর হতে হবে। পাশাপাশি আবেদনকারীকে নির্ধারিত আয়ের শর্ত পূরণ করতে হয়।

জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫

৬. সিঙ্গাপুর

বিদেশি পেশাজীবী ও ব্যবস্থাপকদের জন্য সিঙ্গাপুরে রয়েছে ‘এমপ্লয়মেন্ট পাস’। এর জন্য নির্ধারিত বেতনের পাশাপাশি ‘কম্পাস’ (কমপ্লিমেন্টারিটি অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক) মূল্যায়নে উত্তীর্ণ হতে হয়। এখানে প্রার্থীর যোগ্যতা, বেতন এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মী কাঠামো বিবেচনা করা হয়।

৭. সংযুক্ত আরব আমিরাত (ইউএই)

প্রযুক্তি খাতের পেশাজীবীদের জন্য আমিরাতে কর্মসংস্থানভিত্তিক ভিসা ও দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ রয়েছে। তবে কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট) এবং বসবাসের ভিসার নিয়মকানুন আলাদা। তাই চাকরির প্রস্তাব গ্রহণের আগে ভিসার মেয়াদ ও প্রতিষ্ঠান পরিবর্তনের শর্তগুলো জেনে নেওয়া জরুরি।

৮. যুক্তরাজ্য

যুক্তরাজ্যের ‘স্কিলড ওয়ার্কার ভিসা’র মাধ্যমে অনুমোদিত প্রতিষ্ঠানে কাজের সুযোগ মেলে। এ জন্য নির্দিষ্ট চাকরির প্রস্তাব, স্পনসরশিপ সনদ, নির্ধারিত বেতন এবং ইংরেজি ভাষায় দক্ষতার শর্ত পূরণ করতে হয়।

নতুন পে-স্কেলের বেতন-ভাতা আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন, বিনোদন ভাতা নিয়ে যে নির্দেশনা

More in Top News

View all

Latest news