LATEST
ন্যাটোর সদস্যপদের বিনিময়ে দনবাস ছাড়বে ইউক্রেন? যুক্তরাষ্ট্রের বিস্ময়কর প্রস্তাবে গণভোটের ঘোষণা জেলেনস্কির আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস প্রামাণ্যচিত্র You Can See Everything-এর আয় ছাড়াল ৮ কোটি ডলার শ্বাসরুদ্ধকর মহারণে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত বাবা ও দুই মেয়ের মরদেহের পাশে পড়ে ছিল চিরকুট, যা লেখা আছে যুক্তরাষ্ট্রে নিজের গাড়িতে চুরির চেষ্টা ঠেকাতে গিয়ে গুলিতে নিহত বাংলাদেশি তরুণ রমিম ২০১৯ এর নভেম্বরে পেঁয়াজ নিয়ে ছিল হাহাকার, এ নভেম্বরে কী অবস্থা? দুই দিনে ৩১ লাখ ডলার আয় করল Jim Caviezel-এর Ghost Soldier
Top News

শ্বাসরুদ্ধকর মহারণে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শ্বাসরুদ্ধকর মহারণে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের তিনশর বেশি রানতাড়ায় শেষ ওভারে ভারতের লাগত ৮ রান, হাতে ছিল ১ উইকেট। আহমেদ হোসেনের প্রথম ৫ বলে সিঙ্গেল ও একটি ওয়াইডের কল্যাণে ৫ রান তুলতে পারে ভারত। শেষ বলে লাগত ৩ রান। হোসেনের অফস্ট্যাম্পের বাইরের ডেলিভারি লংঅফে চার মেরে ভারতের জয় নিশ্চিত করেন মোহিত উলভা। ১ উইকেটে জিতে এই প্রতিযোগীতায় নবম শিরোপা ঘরে তুলল ভারতের যুবারা। আসরের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে আইস্ক্রিন। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩৩৭ রান করে পাকিস্তান। জবাবে নেমে শেষ বলে বাউন্ডারি মেরে রেখে লক্ষ্যে পৌঁছায় ভারত। বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো করেন ভারতের দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে আসে ৯৫ রান। আর্যবীর শেবাগ ৫৮ রান করে আউট হন। যেখানে ছিল ৯টি চার। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেন লক্ষ্য রাইচান্দানি। তার ইনিংসে ছিল ৫টি চারের মার। ভিকে ভিনেথ ২৪ এবং অন্বয় দ্রাবিড় ১৯ রান করে আউট হলে চাপে পড়ে দলটি। শেষ মুহূর্তে মানাল চৌহানের ৪৭ এবং মোহিত উলভার ৪৯ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় ভারত। পাকিস্তানের হয়ে রিজওয়ানুল্লাহ ৩টি উইকেট নেন। নিকাব শফিক নেন ২টি উইকেট। এছাড়া আলি রাজা, মোহাম্মদ সায়েম, হাসনাইন আব্বাস দার ১টি করে উইকেট নেন। প্রথমে ব্যাটে নেমে পাকিস্তানের উদ্বোধনী জুটিতে আসে ৬২ রান। ওপেনার হায়াম খান ২১ রান করে আউট হন। দ্বিতীয় উইকেট জুটিতে উসমান খান ও আবদুল কাদির ১৩৫ রানের জুটি গড়েন। উসমান সর্বোচ্চ ১০৭ রানের ইনিংস খেলেন। যেখানে ছিল ১১ চার ও ৩ ছক্কা। কাদির করেন ৮০ রান। ফারহান ইউসুফ ৬৩ রান করেন। ভারতের হয়ে কাব্য পরেশ প্যাটেল ৪টি উইকেট নেন। চিগরুপাতি ভেনকাটা নেন ৩ উইকেট। এছাড়া অর্জুন রাজপুত নেন ১ উইকেট।

More in Top News

View all

Latest news