LATEST
পাঠ্যক্রম সংস্কার থেকে কর্মসংস্থান, কেন এই ‘অধ্যক্ষ সম্মিলন’ বন্যার পানিতে কায়াকে চড়ে কুকুরের ঘোরার ভিডিও ভাইরাল ময়মনসিংহে ডেঙ্গু ও হাম উপসর্গে ৪ জনের মৃত্যু উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী ঢাকায় আসছেন শাকিরা? আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় নতুন ঝড়ের শঙ্কার ঝুঁকিতে ১৩ লাখ ফিলিস্তিনি ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন
Current Affairs

সরিষাবাড়ীতে পৃথক স্থানে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

সরিষাবাড়ীতে পৃথক স্থানে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৃথক দুটি স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট বাজারে পান ব্যবসায়ী আব্দুল সালামের টং দোকানের পাশে এবং জগন্নাথগঞ্জ ঘাট রেলওয়ে স্টেশনের উত্তর-পশ্চিম কোণে পরিত্যক্ত টয়লেটের সামনে বোমাসদৃশ বস্তু দুটি দেখতে পান স্থানীয়রা। সংবদ পেয়ে সকাল সাড়ে এগারোটার দিকে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বালতি ভর্তি পানিতে এবং অপরটি পাশের জলাশয়ে ফেলে বস্তু দুটি নিস্ক্রিয় করে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান সিদ্দিক জানান, পৃথক দুটি স্থানে পাওয়া বোমাসদৃশ বস্তু দুটি পানিতে ফেলে নিস্ক্রিয় করা হয়েছে।

More in Current Affairs

View all

Latest news