LATEST
পাঠ্যক্রম সংস্কার থেকে কর্মসংস্থান, কেন এই ‘অধ্যক্ষ সম্মিলন’ বন্যার পানিতে কায়াকে চড়ে কুকুরের ঘোরার ভিডিও ভাইরাল ময়মনসিংহে ডেঙ্গু ও হাম উপসর্গে ৪ জনের মৃত্যু উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী ঢাকায় আসছেন শাকিরা? আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় নতুন ঝড়ের শঙ্কার ঝুঁকিতে ১৩ লাখ ফিলিস্তিনি ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন
Top News

ময়মনসিংহে ডেঙ্গু ও হাম উপসর্গে ৪ জনের মৃত্যু

ময়মনসিংহে ডেঙ্গু ও হাম উপসর্গে ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজন এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ২১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৩২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭২ জন। তাদের মধ্যে ৪৯ জন পুরুষ, ১৫ জন নারী ও ৮ জন শিশু। চলতি বছরে এ হাসপাতালে মোট ৫ হাজার ৬৭১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪৪ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে মারা যাওয়া দুজন হলেন তারাকান্দা উপজেলার মিরাজ আলীর মেয়ে ফাতেমা এবং নান্দাইল উপজেলার তালেব আলীর মেয়ে মালেকা। ফাতেমা গত ২০ নভেম্বর রাত সাড়ে ৮টায় হাসপাতালে ভর্তি হন। শনিবার সকাল পৌনে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অন্যদিকে মালেকা গত ২৫ নভেম্বর দুপুরে হাসপাতালে ভর্তি হন। শুক্রবার রাত ১০টার দিকে তিনি মারা যান। এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩২ শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩ শিশু। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৬৪ শিশু। হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬ হাজার ৮১২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৬ হাজার ৫৫৪ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে ৯৪ শিশুর। সর্বশেষ মারা যাওয়া দুই শিশুই মেয়ে। তাদের একজনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। সাত মাস বয়সী শিশুটি শুক্রবার সকাল পৌনে ১২টার দিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ওই দিন সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্য শিশুটির বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়। ১০ মাস বয়সী শিশুটি গত ২২ নভেম্বর সন্ধ্যার পর হাসপাতালে ভর্তি হয়েছিল। শুক্রবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

More in Top News

View all

Latest news