LATEST
ময়মনসিংহে ডেঙ্গু ও হাম উপসর্গে ৪ জনের মৃত্যু উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী ঢাকায় আসছেন শাকিরা? আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় নতুন ঝড়ের শঙ্কার ঝুঁকিতে ১৩ লাখ ফিলিস্তিনি ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগ সরিষাবাড়ীতে পৃথক স্থানে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক
National

গাজায় নতুন ঝড়ের শঙ্কার ঝুঁকিতে ১৩ লাখ ফিলিস্তিনি

গাজায় নতুন ঝড়ের শঙ্কার ঝুঁকিতে ১৩ লাখ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে শক্তিশালী ঝড় ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে জরাজীর্ণ তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাসকারী ১৩ লাখের বেশি ফিলিস্তিনি ঝুঁকিতে রয়েছেন। শুক্রবার ২৭ নভেম্বর গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এ সতর্কবার্তা দিয়েছে।

বিভাগটির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজার প্রায় ৬৫ শতাংশ মানুষ বসবাসের অনুপযোগী তাঁবুতে রয়েছেন। ভারী বৃষ্টিতে প্রায় দুই লাখ জরাজীর্ণ তাঁবু ও এক হাজার আশ্রয়কেন্দ্র প্লাবিত হতে পারে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নেওয়া মানুষের প্রাণহানির ঝুঁকিও রয়েছে।

দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি সহায়তা চেয়েছেন তিনি। উদ্ধারকাজে প্রয়োজনীয় যানবাহন, জ্বালানি, পানির পাম্প ও অন্যান্য সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। বাস্তুচ্যুত মানুষের জন্য টেকসই তাঁবু সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারেরও আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে গত ৬ নভেম্বর গাজায় ঝড়ে দেইর আল-বালাহ শহরে তাঁবুর ওপর বালুর বাঁধ ধসে দুই নারী ও তিন শিশুসহ পাঁচজন নিহত হন। ওই ঝড়ে ৭০ হাজারের বেশি তাঁবু পানিতে তলিয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হন প্রায় সাড়ে তিন লাখ মানুষ।

দীর্ঘ সংঘাতে ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হওয়ায় গাজাবাসী এখন চতুর্থ শীতের মুখোমুখি। লাখো মানুষ তাঁবুতে বসবাস করছেন, যেখানে খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও শীত নিবারণের পর্যাপ্ত ব্যবস্থা নেই। এর মধ্যে নতুন ঝড়ের পূর্বাভাসে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছানো না গেলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়তে পারে।

২৮ নভেম্বর ২০২৬
এ জি

More in National

View all

Latest news