LATEST
সৌদি আরবে কর্মস্থলে সিঁড়ি থেকে পড়ে ফটিকছড়ির প্রবাসীর মৃত্যু দেশে প্রথমবার হিমোফিলিয়া চিকিৎসায় জাতীয় নির্দেশিকা প্রণয়ন প্রবাসে বাংলাদেশির মৃত্যু হলে মরদেহ দেশে আনার খরচের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা সরকারের শেষ হচ্ছে সিমন্স অধ্যায়, হেডকোচের খোঁজে বিসিবি বাল্যবিবাহের খবর দেওয়া কমেছে, কারণ কী তামিলনাড়ুতে পুরুষ সরকারি কর্মচারীদের জন্য ১৫ দিনের সবেতন পিতৃত্বকালীন ছুটি ঘোষণা ‘Mushroom killer’ appeals case to Australia’s top court: media শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, শুকুর অশ্রুসিক্ত বিদায়
National

সাফুয়া সপ্রাবি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া

সাফুয়া সপ্রাবি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাফুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য অতিথিদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলমগীর হোসেন মোল্লা। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন সৈকতের সভাপতিত্বে এবং মাহবুব আলম পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ তৌহিদুল ইসলাম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক গাজী মুমিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি কামরুল ইসলাম পাটোয়ারী, সদস্য ফোরকান খানসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা একজন শিক্ষার্থীর জীবনের ভিত্তি। এই ভিত্তি যত মজবুত হবে, ভবিষ্যৎ শিক্ষাজীবন তত সুন্দর ও সফল হবে। পঞ্চম শ্রেণি শেষে শিক্ষার্থীরা নতুন শিক্ষাপ্রতিষ্ঠান ও নতুন পরিবেশে প্রবেশ করবে।
এ সময় পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনই যথেষ্ট নয়, মানুষের প্রতি শ্রদ্ধা, দেশপ্রেম ও সমাজের প্রতি দায়িত্ববোধও একজন শিক্ষার্থীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও অভিভাবকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আগামী দিনের পথচলায় শিক্ষার্থীদের প্রতি শিক্ষক ও অভিভাবকদের পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠান শেষে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা কেক কেটে বিদায় অনুষ্ঠান উদযাপন করে। এ সময় অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। সবশেষে আজিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ তৌহিদুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য, সফলতা এবং বিদ্যালয় ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করা হয়।

ফরিদগঞ্জ প্রতিনিধি/
২৭ নভেম্বর ২০২৬

More in National

View all

Latest news