LATEST
জাতীয় নিরাপত্তার স্বার্থে দুই দেশে নিষিদ্ধ হচ্ছে টেলিগ্রাম ‘২০০ লোক প্রস্তুত!’ অমিতাভ–অভিষেককে সরাসরি হত্যার হুমকি, কী ঘটেছে মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী ‘রুজভেল্ট’, আবারও কি যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান? ফুলেরার নতুন প্রধান ক্রান্তি দেবী, ‘পঞ্চায়েত’ সিজন ৫ কি আসছে ডিসেম্বরে? বিশ্ববাজারে সোনার বড় দরপতন: এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন দামে মূল্যবান এই ধাতু পূর্বাচল ও আশপাশের এলাকায় অনুমোদনহীন প্লট বিক্রি বন্ধের দাবি ৩০ নভেম্বর কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী ফের গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ-বিজিবির সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া
Current Affairs

হরমুজ প্রণালিতে দুই তেলবাহী জাহাজে আগুন, একটি ডোবার দাবি

হরমুজ প্রণালিতে দুই তেলবাহী জাহাজে আগুন, একটি ডোবার দাবি

ইরানের দক্ষিণাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌমাইনের বিস্ফোরণে দুটি তেলবাহী জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল বহনকারী একটি বিশাল সুপারট্যাংকার সাগরে ডুবে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

রবিবার (১৫ নভেম্বর) আইআরজিসির নৌবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটি হরমুজ প্রণালির দক্ষিণ অংশ দিয়ে অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করছিল। এ সময় নৌবাহিনীর সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে দুটি জাহাজেই আগুন ছড়িয়ে পড়ে। পরে বিপুল পরিমাণ অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরের দক্ষিণ অংশে ডুবে যায়।

আইআরজিসির অভিযোগ, জাহাজ দুটি নিজেদের নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে গোপনে প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এ কাজে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সহায়তা ছিল বলেও দাবি করেছে ইরান।

তবে ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর নাম, সেগুলোর মালিকানা কিংবা নাবিকদের পরিণতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইরানি কর্তৃপক্ষ। তাদের দেওয়া তথ্যের স্বাধীন কোনো সত্যতা যাচাইয়ের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে এ ধরনের ঘটনা আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বিভিন্ন দেশে পরিবহন করা হয়।

ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দামেও প্রভাব পড়তে পারে।

More in Current Affairs

View all

Latest news