LATEST
Formula 1 live updates: Liam Lawson starts 10th in Qatar Grand Prix আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই, সেনা মোতায়েনের পরিকল্পনাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শপিং মল-দোকানপাট খোলা রাখার বিষয়ে নতুন সিদ্ধান্ত Princess of Wales holds back tears listening to messages from her children গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা চালুর দাবিতে লিগ্যাল নোটিশ অগ্নিসংযোগের বিরুদ্ধে ছেংগারচর পৌর বিএনপির শোডাউন ও বিক্ষোভ খাদের কিনারে ইউনাইটেড: অবনমনের ৩ লক্ষণ স্পেলিং স্টার: টপ এইট থেকে কারা সুপার সেভেনে
National

হাইমচরে দারুন্নাজাত মডেল মাদ্রাসায় সবক প্রদান ও বিদায় অনুষ্ঠান

হাইমচরে দারুন্নাজাত মডেল মাদ্রাসায় সবক প্রদান ও বিদায় অনুষ্ঠান

‘জ্ঞান অর্জন হোক ইহ-পরকালীন সাফল্যের হাতিয়ার’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাইমচর উপজেলায় দারুন্নাজাত মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের সবক প্রদান, দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ছোটলক্ষীপুর ছৈয়াল মোড় এলাকায় অবস্থিত মাদ্রাসা ভবনের তৃতীয় তলায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমপারা, নাজেরা ও হিফজুল কোরআনের সবক প্রদানের পাশাপাশি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার্থী এবং অষ্টম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়।

মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জাকির হোসাইন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং দোয়া পরিচালনা করেন ছোটলক্ষীপুর দারুস সুন্নাত নেছারিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ আমিন উল্লাহ।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, দারুন্নাজাত মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক মাওলানা মাহবুবুর রহমান এবং প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা খোরশেদ আলম।

​প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আলী হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে বক্তব্য দেন কমলাপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা নূরে আলম ও মাওলানা সিদ্দিকুর রহমান।

​বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং বৃত্তি ও বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

​অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী কোরআনের সবক গ্রহণ করে। এছাড়া মাদ্রাসায় আয়োজিত তিন ভাষায় কথা বলার প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিবদক: মোঃ আলমগীর হোসেন আসিফ/
২৮ নভেম্বন ২০২৬

More in National

View all

Latest news