জোহানেসবার্গ টেস্টে আলোকস্বল্পতার কারণে আজ চতুর্থ দিনের খেলাও শেষ হয়েছে আগেভাগে। বাংলাদেশ হারের শঙ্কা নিয়ে কাল ম্যাচের শেষ দিনের খেলা শুরু করবে। শেষ তিন উইকেটের বিনিময়ে দেড়শর বেশি রান তুলে বড় লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। পরে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিংটা ভালো হচ্ছে না। দলীয় একশর আগেই হারিয়ে ফেলেছে পাঁচ উইকেট। সব মিলিয়ে সফরকারীদের সামনে হারের শঙ্কা।
আলোকস্বল্পতায় আগেভাগে খেলা শেষ হওয়ার সময় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ১০০। এখনো ৫৭ রানে পিছিয়ে আছেন সফরকারীরা। এই রান পেরিয়ে প্রোটিয়াদের সামনে স্বচ্ছেন্দের একটা লিড দাঁড় করাতে পারলে ম্যাচ বাঁচাতে পারবে বাংলাদেশ। কাল সকালে এই দায়িত্ব সবচেয়ে বেশি মুশফিকুর রহিম আর লিটন দাসের। দিন শেষে মুশফিক অপরাজিত ৫ রানে, লিটন ১২ রানে। এই দুজনের পর স্বীকৃত ব্যাটার হিসেবে আছেন কেবল মেহেদি হাসান মিরাজ।
আজ ৭ উইকেট ৩৮৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ পর্যন্ত থেমেছে ৫৫৭ রানে। শেষ তিন ব্যাটাররেই তাতে বড় অবদান। শেষ তিনটা উইকেট তুলে নিতে দেড়শর বেশি রান খরচ করতে হয়েছে বাংলাদেশের বোলিং আক্রমণকে। তাতে প্রথম ইনিংসেই ১৫৬ রানের লিড পায় বাংলাদেশ।
এই বড় লিড তাড়া করে জয়ের খোঁজ করার দিকে মনোযোগ দেয়নি বাংলাদেশ। বরং লম্বা সময় ব্যাটিং করে ম্যাচটা ড্রয়ের দিকেই নিতে চেয়েছে। রানের চিন্তা বাদ দিয়ে উইকেটে পরে থাকার চেষ্টায় সেই কথাটাই বুঝাচ্ছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন। তবে চেষ্টা খুব একটা কাজে লাগেনি।
২১ বলে ৪ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তানজিদ হাসান তামিম। মার্কো ইয়ানসনের বলে খোঁচা দিয়ে ক্যাচ তুলে দেন তামিম। পরের ওভারে কাগিসো রাবাদার বাহিরের বল স্ট্যাম্পে টেনে এনে বোল্ড তিনে নামা মুমিনুল হক সৌরভ। অভিষেকে গোল্ডেন ডাকের শিকার হওয়া ওপেনার মাহফিজুল ইসলাম রবিন দ্বিতীয় ইনিংসে ক্রিজে বেশ খানিকটা সময় কাটাতে পেরেছেন। চারে নেমে তাকে ভালো সঙ্গ দিচ্ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মনে হচ্ছিল, দুজনের জুটিটি মনে হয়ে জমে উঠছে, তখনই শান্ত আউট। সায়মন হারমাসের লাফিয়ে উঠা বলে স্লিপে ক্যাচ দিয়ে বাংলাদেশ অধিনায়ক ফেরেন ৪২ বলে ১১ রান করে।
রানের চিন্তা বাদ দিয়ে ক্রিজে পরে থাকার চেষ্টায় থাকা মাহফিজুল ইসলাম রবিন ইনিংস লম্বা করতে পারেননি। ৯২ বলে ৩২ রান করে বোল্ড হয়েছেন হারমারের বলে। আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার আগ মুহূর্তে সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে তাওহিদ হৃদয়ের আউটে।
আগের তিন ইনিংসে হৃদয়ের রান- ২৪২, ৮২, ১৩৭। অসাধারণ ফর্মে থাকা তরুণ মিডল অর্ডার আবারও দাঁড়িয়ে গেছে ম্যাচ বাঁচানোর বড় একটা শক্তি পেত বাংলাদেশ। কিন্তু কাগিসো রাবাদার বাউন্সারে হৃদয় ফিরেছেন ৩২ রানে। প্রথম ইনিংসে আক্রমণাত্মক ব্যাটিংয়ে সেঞ্চুরি করেছেন। দ্বিতীয় ইনিংসেও সেভাবেই এগুনো হৃদয় থেমেছেন ২৩ বলে ২৩ রান করেই। তার খানিক বাদে আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। পরে সেখানেই দিনের খেলা শেষ ঘোষণা করা হয়েছে।
কাল দিনের শুরুতে বাংলাদেশের প্রথম লক্ষ্য হবে ইনিংস ব্যবধানে হার এড়ানো। সেটা এড়ানো সম্ভব হলে মন দিতে হবে ম্যাচ বাঁচাানোর চেষ্টায়। লিটন, মুশফিক, মিরাজরা সেই চেষ্টায় কতটা সফল হতে পারেন সেটাই দেখার।
The post হারের শঙ্কা নিয়ে পঞ্চম দিন শুরু করবে বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.