লাল বেনারসি, ভারী গয়না কিংবা ফুলে সাজানো খোঁপা—প্রচলিত কনের সাজের ধারণা দ্রুত বদলে যাচ্ছে। আজকের ব্রাইডাল ফ্যাশনে ঐতিহ্যের সঙ্গে সমান গুরুত্ব পাচ্ছে নতুন নকশা, কারুশিল্প ও ব্যক্তিত্বের প্রকাশ। সেই পরিবর্তনেরই এক অনন্য উদাহরণ হয়ে উঠলেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত গৌরব গুপ্তার নতুন কতুর কালেকশন ‘লাইট সং’-এর গ্র্যান্ড ফিনালেতে শোস্টপার হিসেবে র্যাম্পে হাঁটেন তিনি। তাঁর স্বপ্নিল আইভরি ব্রাইডাল লুকটি মুহূর্তেই হয়ে ওঠে পুরো শোর আকর্ষণ।




