LATEST
জলবায়ু বিনিয়োগ তহবিল থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশ তুরস্কে এমিনে এরদোয়ানের সঙ্গে ‘জিরো ওয়েস্ট মিউজিয়াম’ উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান ঢাকার রাস্তায় এনসিপির মিছিল–সমাবেশ, স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া সমালোচনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত Speed queen versus the king of pacing in today’s NZ Free-For-All বিমান বাহিনীর দুই প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ পলায়ন ও ক্ষমতার অপব্যবহার: পুলিশের ৭ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, চাকরিচ্যুত ৬ দশ বছর ধরে নিখোঁজ মোকলেছুর, পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই
Showbiz

১১ মাসের জেল জীবনে বদলে গেছেন অভিনেতা সিদ্দিক | চ্যানেল আই অনলাইন

১১ মাসের জেল জীবনে বদলে গেছেন অভিনেতা সিদ্দিক | চ্যানেল আই অনলাইন

এক সময় ছিলেন জনপ্রিয় অভিনেতা। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়েছিলেন। টাঙ্গাইল ও ঢাকা থেকে একাধিকবার নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু পাননি। বলছি অভিনেতা সিদ্দিকুর রহমানের কথা।

২০২৪ সালের ৫ আগস্টের পর সবকিছু ওলটপালট হয়ে যায়। রাজনৈতিক এই পালাবদলের পর মামলায় জড়ায় এই অভিনেতার নাম। এমনকি মারধরের শিকার হয়ে ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তার হন তিনি। প্রায় ১১ মাস জেলে ছিলেন।

অভিনেতা জানান, জেল থেকে ছাড়া পেয়েছেন গত ১৮ মার্চ। আর এই ১১ মাসের জেলজীবনই বদলে দিয়েছে তাকে, এমনটাই দাবি অভিনেতা সিদ্দিকের।

শুক্রবার বিকেলে চ্যানেল আই অনলাইনের সাথে আলাপে সিদ্দিকুর রহমান বলছিলেন,“জেলে ১০ মাস ২২ দিন ছিলাম। ওই সময়টা সঠিকভাবে ব্যবহার করেছি। তখন ভাবছিলাম আমি শিল্পী মানুষ। সময়টাকে কাজে লাগাই। আল্লাহই আমাকে পরিবর্তন করিয়েছেন।“

অভিনেতা বলেন,“আগে দ্বীনের কাজে সেভাবে লিপ্ত ছিলাম না। জেলে নিয়মিত কোরআন ধরলাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম। সেখান থেকে ধীরে ধীরে আমার মধ্যে পরিবর্তন আসে। আসলে জেলে প্রচুর চিন্তা করার টাইম পাওয়া যায়। আগের যেসব রুটিন ছিল সেটা পুরোটা পরিবর্তন হয়।”

জেলে লেখা আছে ‘রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ’ এই লাইনটা সিদ্দিককে নাড়া দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “তারা যেহেতু জেলে নিরাপদে রাখবে আমি নিজেই আলোর পথ খুঁজে নিয়েছি। সেই সাথে জেলে বসে ১৫টি নাটক ও ৩টি সিনেমার গল্প লিখেছি। নিজের উপর একটি বই লিখেছি। জেল থেকে বের হয়ে এখনও আমার সেই ট্রমা কাটেনি। শারীরিক ও মানসিকভাবে আগের রুলসের মধ্যে যাচ্ছে।“

সিদ্দিকুর রহমান বলেন, আমি এখন পরিবারকে টাইম দিচ্ছি। ওখানে যে গল্পগুলো লিখেছি সেই কাজগুলো করবো, জেলে যাওয়ার দিন থেকে জেলজীবন ও আমার নিজের পরিবর্তন নিয়ে বই লিখছি সেই কাজগুলো গোছাচ্ছি। হয়তো কিছুদিন পর থেকে কাজ শুরু করবো।

More in Showbiz

View all

Latest news