LATEST
How the legacy of torture has vexed the quest for 9/11 justice ২০ হাজার টাকার বাজেটের মধ্যে সেরা কিছু স্মার্টফোন Formula 1: Inside Racing Bulls’ decision to keep Liam Lawson for 2027 season – Opinion চলতি বছর জ্বালানি তেলে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা যৌথ বিনিয়োগে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করা যায় কি না, প্রগতিকে দেখতে বলেছে সংসদীয় কমিটি Nvidia scandal: Jensen Huang’s affairs put his wife in the spotlight Diabetes stigma: 80% of New Zealanders with the condition report blame, shame or judgment কেন হুমায়ূন?
Districts News Updates

৩২ লাখ টাকার গরু কেনা নিয়ে এ্যানির ছেলের ব্যাখ্যা

৩২ লাখ টাকার গরু কেনা নিয়ে এ্যানির ছেলের ব্যাখ্যা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ৩২ লাখ টাকার গরু কেনার ব্যাখ্যা দিয়েছেন তার ছেলে সারিয়ান চৌধুরী।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি।

পোস্টে সারিয়ান চৌধুরী লেখেন, আমার বাবা পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও উনার ভাইয়েরা পারিবারিক কোরবানি এবং হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানা-মাদরাসার জন্য প্রতি বছর ছয়, সাত কিংবা আটটি গরু কেনেন। এরই ধারাবাহিকতায় এ বছরও ওনারা ছয়টি গরু ক্রয় করেছেন।

তিনি বলেন, আজ থেকে ৫০ বছর পর যখন আমার বাবা আর মন্ত্রী থাকবেন না, তখনও কি আমাদের উত্তরসূরিরা ১০টা গরু দিয়ে কোরবানি দিলে এমন অযৌক্তিক সমালোচনার সম্মুখীন হতে হবে? নাকি আমার বাবা কেবল মন্ত্রী হওয়ায় বট বাহিনীর এমন অযৌক্তিক মিথ্যাচারের শিকার হচ্ছেন?

তিনি আরও বলেন, সবচেয়ে বড় কথা, সবগুলো গরুই গরিব মানুষের হক। মানুষের হক মানুষের কাছে পৌঁছে যাবে। ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। উনি সব জানেন এবং দেখেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সম্প্রতি কোরবানির হাট থেকে ৩২ লাখ টাকায় গরু কেনাকে কেন্দ্র করে এ্যানিকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় বাবাকে ঘিরে ওঠা সমালোচনার জবাব দিতেই ফেসবুকে পোস্ট করেছেন ছেলে সারিয়ান চৌধুরী।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com


Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.


Follow Zoom Bangla News On Google

More in Districts News Updates

View all

Latest news