LATEST
১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ সারাদেশে উপজেলা ও থানায় জামায়াতের বিক্ষোভ সোমবার বিভিন্ন জায়গায় বিএনপির অবস্থান, নজরদারি বাড়িয়েছে পুলিশ বিরামপুরে নগদ একাউন্ট খোলার হিড়িক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফোন ধরছেন না বিরোধীজোটের নেতা আইজেনকট ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই অবসর, মুশফিকের ১৫ নম্বর জার্সি তুলে রাখার উদ্যোগ বিসিবির টিসিবির সঙ্গে ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের সমঝোতা স্মারক স্বাক্ষর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে
Districts News Updates

অপ্রতিম হত্যা মামলায় ভার্চ্যুয়াল অভিযোগ গঠন

অপ্রতিম হত্যা মামলায় ভার্চ্যুয়াল অভিযোগ গঠন

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার শুনানি শেষে অভিযোগ গঠন করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলাটির অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) মো. বদিউল আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

এদিন মামলার চার আসামির মধ্যে অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিরুদ্ধে ভার্চ্যুয়ালি অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, রোববার বিচারক মো. ইয়াসির আরাফাতের আদালতে দুই কিশোর আসামির শুনানি অনুষ্ঠিত হয়। তারা গাজীপুর শিশু ও কিশোর সংশোধনাগারে থাকায় আদালতে সশরীরে উপস্থিত হতে পারেনি। পরে ভার্চ্যুয়াল পদ্ধতিতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। একই সঙ্গে পরবর্তী শুনানিতে আসামিদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ওইদিন মামলার প্রথম সাক্ষ্য উপস্থাপনেরও নির্দেশ দেন আদালত।

এদিকে শুনানি শেষে মামলার বাদী ও নিহত অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বিচারিক কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, মামলাটির বিচার দ্রুত শেষ হবে বলে তারা প্রত্যাশা করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য তিন মাসের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ করার যে আশ্বাস দিয়েছিলেন, সে অনুযায়ী বিচারপ্রক্রিয়া এগিয়ে যাবে বলে আশা করেন তিনি।

তবে আদালতের বিচারক অনুপস্থিত থাকায় মামলার প্রাপ্তবয়স্ক দুই আসামির শুনানি এদিন অনুষ্ঠিত হয়নি।

মামলার এজাহার ও তদন্ত সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মায়ের আইফোন দিয়ে ছবি তোলার উদ্দেশ্যে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। ওই দিনই তার বাবা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তার বাবা।

পরে দীর্ঘ তদন্ত শেষে গত ২০ অক্টোবর কুমিল্লার আদালতে মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে গ্রেপ্তার চারজন-সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়ামকে অভিযুক্ত করা হয়।

পুলিশের তদন্তে উঠে আসে, তুহিন, ফাহাদ ও কামরুল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় এবং সিয়াম হত্যার পরিকল্পনায় যুক্ত ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগপত্রে আনা এসব অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হবে আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে।

The post অপ্রতিম হত্যা মামলায় ভার্চ্যুয়াল অভিযোগ গঠন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news