LATEST
সারাদেশে উপজেলা ও থানায় জামায়াতের বিক্ষোভ সোমবার বিভিন্ন জায়গায় বিএনপির অবস্থান, নজরদারি বাড়িয়েছে পুলিশ বিরামপুরে নগদ একাউন্ট খোলার হিড়িক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফোন ধরছেন না বিরোধীজোটের নেতা আইজেনকট ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই অবসর, মুশফিকের ১৫ নম্বর জার্সি তুলে রাখার উদ্যোগ বিসিবির টিসিবির সঙ্গে ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের সমঝোতা স্মারক স্বাক্ষর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে Four teenagers arrested in fatal Indonesia bullying case
Top News

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই অবসর, মুশফিকের ১৫ নম্বর জার্সি তুলে রাখার উদ্যোগ বিসিবির

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই অবসর, মুশফিকের ১৫ নম্বর জার্সি তুলে রাখার উদ্যোগ বিসিবির
মুশফিক

ঢাকা,২৯ নভেম্বর- আগামী বছরের ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন মুশফিকুর রহিম। দেশের এই কিংবদন্তি ক্রিকেটারকে স্মরণীয় বিদায় জানাতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (২৮ নভেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে এ ঘোষণা দেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মুশফিককে সম্মান জানাতে তাঁর ১৫ নম্বর জার্সি অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিতে চায় বিসিবি। অর্থাৎ ভবিষ্যতে আর কোনো ক্রিকেটার এই নম্বরের জার্সি পরবেন না।

একই সঙ্গে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাঁর নামে একটি গ্যালারি করার বিষয়েও বোর্ড সভায় আলোচনা হয়েছে। দেশের ক্রিকেটে দীর্ঘদিনের অবদান ও বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবেই তাঁকে ঘিরে এমন উদ্যোগ নেওয়ার কথা ভাবছে বোর্ড।

তামিম বলেন, বাংলাদেশের ক্রিকেটে মুশফিকের অবদানের স্বীকৃতি দিতে চায় বিসিবি। তিনি অনেক ক্রিকেটার ও শিশুর আদর্শ। বিসিবির পক্ষ থেকে মুশফিকের জন্য বড় পরিসরে উদযাপনের আয়োজন করা হবে। সময়ের সঙ্গে এ বিষয়ে আরও কিছু জানা যাবে বলেও জানান তিনি।

বিদায়ী টেস্টের আগ পর্যন্ত মুশফিকের ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো তুলে ধরার আহ্বান জানিয়েছেন তামিম। তিনি বলেন, এখন থেকে ফেব্রুয়ারিতে টেস্ট ম্যাচ শুরু হওয়া পর্যন্ত মুশফিকের সুন্দর স্মৃতি এবং বাংলাদেশের ক্রিকেটে তাঁর ভালো ও অসাধারণ অবদানগুলো স্মরণ করতে চান তাঁরা। বিসিবি, গণমাধ্যম, টেলিভিশন চ্যানেল, প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যম—সবাই মিলে তাঁর স্মরণীয় মুহূর্তগুলো আবার সামনে আনতে চান।

উল্লেখ্য, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫–২৭ চক্রের শেষ সিরিজে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। নির্ধারিত সূচি অনুযায়ী, ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি মিরপুরে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। এরপর ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি সিলেটে হবে দ্বিতীয় টেস্ট। তবে প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন মুশফিক। এর আগে টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি।

এস এম/ ২৯ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই অবসর, মুশফিকের ১৫ নম্বর জার্সি তুলে রাখার উদ্যোগ বিসিবির first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news