LATEST
বিভিন্ন জায়গায় বিএনপির অবস্থান, নজরদারি বাড়িয়েছে পুলিশ বিরামপুরে নগদ একাউন্ট খোলার হিড়িক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফোন ধরছেন না বিরোধীজোটের নেতা আইজেনকট ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী সিরাজগঞ্জে বিদ্যালয়ের ফটকে ককটেল সদৃশ বস্তু, আতঙ্ক বরগুনায় আ.লীগের মশাল মিছিল, পুলিশের পিকআপ দেখে স্লোগান কক্সবাজারের উখিয়ার ইনানীতে গ্যাসের বিস্ফোরণে বাপেক্সের ৭ কর্মী আহত
Districts News Updates

সিরাজগঞ্জে বিদ্যালয়ের ফটকে ককটেল সদৃশ বস্তু, আতঙ্ক

সিরাজগঞ্জে বিদ্যালয়ের ফটকে ককটেল সদৃশ বস্তু, আতঙ্ক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মার্চেন্টস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে লাল টেপ দিয়ে প্যাঁচানো ককটেল সদৃশ একটি বস্তু রেখে যাওয়ার ঘটনায় বিদ্যালয় জুড়ে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে বিদ্যালয়ের নিরাপত্তাকর্মীর নজরে বিষয়টি আসার পর পুলিশকে খবর দেওয়া হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তিরা প্রধান ফটকের তালার সঙ্গে লাল টেপে মোড়ানো বস্তুটি বেঁধে রেখে যায়। সকালে দায়িত্ব পালনকালে নিরাপত্তাকর্মী সেটি দেখতে পেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বস্তুটি উদ্ধার করে। নিরাপত্তার স্বার্থে প্রাথমিকভাবে সেটি পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক (টেকনিক্যাল) নাজিম উদ্দিন জানান, সকালে গেটের তালার সঙ্গে অস্বাভাবিক বস্তুটি ঝুলতে দেখে নিরাপত্তাকর্মী বিষয়টি তাদের জানান। এরপর দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে সেটি উদ্ধার করেছে।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল টেপে মোড়ানো ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করেছে। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এটি প্রকৃত ককটেল কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

The post সিরাজগঞ্জে বিদ্যালয়ের ফটকে ককটেল সদৃশ বস্তু, আতঙ্ক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news