LATEST
Dietitian Susie Burrell dishes on dairy Typo’s sexualised Christmas ornaments prompt parent to question children’s exposure All Blacks v Wales: Fehi Fineanganofo gets chance to claim Will Jordan’s wing spot মালয়েশিয়া যেতে কর্মীদের অভিবাসন ব্যয় যত টাকা নির্ধারণ কেইনের রেকর্ডের রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড Sandpaper scandal: Australia captain Pat Cummins addresses media after Khawaja allegations Brand accused of sexual misconduct by six more women বড় ভাইয়ের পেনাল্টি মিস, ছোট ভাইয়ের জোড়া গোলে ইতালি হারাল ফ্রান্সকে
Districts News Updates

আগামী ১০ বছরেই হারিয়ে যাবে ক্যান্সার!

আগামী ১০ বছরেই হারিয়ে যাবে ক্যান্সার!

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতির ফলে আগামী এক দশকেরও কম সময়ের মধ্যে ক্যান্সার, আলঝেইমার, হৃদ্‌রোগ ও মানসিক অসুস্থতার মতো জটিল রোগগুলো অতীতের বিষয় হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই। খবর এনডিটিভি

সম্প্রতি অ্যানথ্রোপিকের আইপিও উপলক্ষে আয়োজিত বিনিয়োগকারীদের রোডশোতে দেওয়া বক্তব্যে তিনি এ আশাবাদ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘ক্যান্সার, আলঝেইমার, হৃদ্‌রোগ, মানসিক অসুস্থতা—আমার ধারণা, এক দশকেরও কম সময়ের মধ্যে এসব রোগ অতীতের বিষয় হয়ে যাবে।’

আমোদেই বলেন, এসব কোনো বিরল রোগ নয়। বরং লাখ লাখ পরিবারের জীবনকে প্রভাবিত করছে এসব অসুস্থতা। এর মধ্যে কয়েকটি রোগ এখনো চিকিৎসাবিজ্ঞানের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর অন্যতম।

তিনি আরো বলেন, ‘আমরা যদি এআইয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারি, তাহলে এমন এক বিস্ময়কর যুগ তৈরি করতে পারব, যেখানে মানবজাতি সহস্রাব্দ ধরে অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান করতে সক্ষম হবে।’

আমোদেইয়ের মতে, এআই এমন একটি প্রযুক্তি, যা জীববিজ্ঞানবিষয়ক গবেষণা, ওষুধ আবিষ্কার এবং চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির গতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে।

তবে এ ধরনের আশাবাদী পূর্বাভাস শুধু আমোদেই একা দিচ্ছেন না। এআই খাতের অন্য প্রভাবশালী ব্যক্তিদের মধ্যেও একই ধরনের প্রত্যাশা দেখা যাচ্ছে।

তাদের মধ্যে রয়েছেন ইলন মাস্ক এবং গুগলের এআই বিভাগের প্রধান ডেমিস হাসাবিস।

হাসাবিসের ধারণা, এআই ওষুধ আবিষ্কারের এক দশকের প্রক্রিয়াকে কয়েক সপ্তাহে নামিয়ে আনতে পারে। এর ফলে আগামী এক দশকের মধ্যে সব রোগের অবসান কিংবা সব ধরনের রোগ নিরাময়ের সম্ভাবনাও তৈরি হতে পারে।

এ ক্ষেত্রে তিনি গুগলের এআই প্রযুক্তি আলফাফোল্ডের (AlphaFold) সাফল্যের কথা উল্লেখ করেছেন। প্রযুক্তিটি ২০ কোটির বেশি প্রোটিনের গঠন শনাক্ত করেছে।

এটি জীববিজ্ঞান গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অগ্রগতি।
তবে আলফাফোল্ডের এই সাফল্যকে ক্যান্সার, আলঝেইমার কিংবা অন্যান্য জটিল রোগের চিকিৎসা আবিষ্কারের নিশ্চয়তা হিসেবে দেখার সুযোগ নেই।

অন্যদিকে, এআইয়ের অগ্রগতির ফলে ভবিষ্যতে বিশ্বের সব মানুষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতো সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে দাবি করেছেন ইলন মাস্ক।

এআই নিয়ে ওষুধশিল্পের সংশয়

তবে এআইয়ের সম্ভাবনা নিয়ে প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা যতটা আশাবাদী, ওষুধ আবিষ্কারের সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিরা ততটা আশ্বস্ত নন। তাঁদের মতে, এআইয়ের মাধ্যমে দ্রুত ওষুধ আবিষ্কারের এমন সময়সীমা বাস্তবসম্মত নয়।

ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভার্টেক্স ফার্মাসিউটিক্যালসের নির্বাহী চেয়ারম্যান জেফ লেইডেন এ ধরনের পূর্বাভাসকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন।

তিনি জানান, তাদের প্রতিষ্ঠান প্রায় ৫০টি এআই কম্পানির প্রযুক্তি পরীক্ষা করেছে। এসব প্রযুক্তির মাধ্যমে ১০ হাজার ওষুধের যৌগ বিশ্লেষণ করা হলেও কোনো এআই কম্পানি এককভাবে এমন কার্যকর ওষুধ তৈরি করতে পারেনি, যা সরাসরি চিকিৎসায় ব্যবহার করা সম্ভব।

ওষুধশিল্পের শীর্ষ কর্মকর্তারা বলছেন, ওষুধ আবিষ্কারের প্রাথমিক পর্যায়ে কোনো সম্ভাবনাময় অণু শনাক্ত করার কাজ দ্রুত করা গেলেও এর মাধ্যমে ক্লিনিক্যাল ট্রায়াল, নিয়ন্ত্রক সংস্থার পর্যালোচনা কিংবা প্রাণী ও মানুষের শরীরে পরীক্ষা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

সাধারণত একটি ওষুধ আবিষ্কার থেকে বাজারে আসা পর্যন্ত ১০ থেকে ১২ বছর সময় লাগে। এই দীর্ঘ প্রক্রিয়ার বড় অংশজুড়েই থাকে বিভিন্ন পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা।

কম্পিউটারে কোনো সম্ভাবনাময় ওষুধের অণু শনাক্ত করা কেবল শুরু। সেটি প্রথমে পরীক্ষাগারে, পরে প্রাণীর শরীরে এবং সবশেষে মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে পরীক্ষা করতে হয়। এর মাধ্যমে ওষুধটি নিরাপদ কি না এবং রোগ নিরাময়ে কার্যকর কি না, তা নিশ্চিত করা হয়।

এআই সম্ভাব্য চিকিৎসা শনাক্ত করার প্রাথমিক কাজ দ্রুত করতে পারে। কিন্তু ওষুধের নিরাপত্তা ও কার্যকারিতা যাচাইয়ের এসব গুরুত্বপূর্ণ ধাপ বাদ দেওয়ার সুযোগ নেই।

জ্ঞানবিজ্ঞানী গ্যারি মার্কাস এবং হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ও ডিজিটাল চিকিৎসাবিষয়ক গবেষক এরিক টোপোলও এআইয়ের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

তাদের মতে, বর্তমান এআই মডেলগুলোর জীববিজ্ঞানের গভীর কার্যকারণ বোঝার সক্ষমতা এখনো সীমিত। ফলে এসব প্রযুক্তির মাধ্যমে নির্ভরযোগ্যভাবে যুগান্তকারী চিকিৎসা আবিষ্কারের দাবি করার মতো পর্যায়ে এখনো পৌঁছানো যায়নি।

২০২৬ সাল পর্যন্ত এআইয়ের নকশায় তৈরি কোনো ওষুধ পূর্ণাঙ্গ ক্লিনিক্যাল অনুমোদন পেয়ে চিকিৎসাক্ষেত্রে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়নি।

এ ছাড়া চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসেও নির্দিষ্ট সময়ের মধ্যে বড় ধরনের সাফল্যের প্রতিশ্রুতি পূরণ না হওয়ার নজির রয়েছে। এর অন্যতম উদাহরণ ১৯৭০-এর দশকে যুক্তরাষ্ট্রের শুরু করা ‘ক্যান্সারবিরোধী যুদ্ধ’ (War on Cancer)। সে সময়ও দ্রুত ক্যান্সার জয় করার উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।

বিশেষজ্ঞদের আশঙ্কা, এআইয়ের মাধ্যমে চিকিৎসাবিজ্ঞানে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা থাকলেও অতিরিক্ত আশাবাদী পূর্বাভাস সাধারণ মানুষের প্রত্যাশা বাস্তবতার তুলনায় অনেক বাড়িয়ে দিতে পারে।

The post আগামী ১০ বছরেই হারিয়ে যাবে ক্যান্সার! appeared first on ZoomBangla.

More in Districts News Updates

View all

Latest news