LATEST
Only southern elite to come north for Alexandra Park Christmas carnival বানারীপাড়ায় ছাত্রলীগ নেতা সাজু গ্রেপ্তার মজুরি বোর্ডের পৌনে ৯ ঘণ্টার সভা শেষে মুলতবি, মঙ্গলবার আবার বৈঠক এশিয়ায় প্রভাব বিস্তারকারী দেশগুলোর নতুন তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান ২০তম ১০ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা চূড়ান্তের নির্দেশ ইরানে হামলা নিয়ে নেতানিয়াহু ও আইজেনকটের বিপরীতমুখী অবস্থানে জটিল হচ্ছে সরকার গঠন শ্রীলঙ্কার বিপক্ষে হেরে রানার্সআপ হয়ে কোয়ার্টারে বাংলদেশ How long does it take to get out of shape?
Current Affairs

ডিসেম্বরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি: মহাপরিচালক

ডিসেম্বরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি: মহাপরিচালক

ডিসেম্বর মাসে সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও যাতায়াত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। একই সঙ্গে মাদক, অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান বন্ধে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) সীমান্ত পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিজিবি মহাপরিচালক বলেন, সারা দেশের সীমান্ত পাহারা দেওয়া, চোরাচালান বন্ধ করা এবং অবৈধ ব্যক্তিদের এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত প্রতিরোধ করা বিজিবির দায়িত্ব। বিশেষ করে ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে ফেনী, কুমিল্লাসহ বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং সীমান্ত নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতেই সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ সময় স্থানীয়দের সহযোগিতা কামনা করে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত এলাকায় কারও সন্দেহজনক আসা-যাওয়া কিংবা অবৈধ অনুপ্রবেশের বিষয়ে কোনো তথ্য থাকলে তা বিজিবিকে জানাতে হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা হবে। পরিদর্শনকালে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

More in Current Affairs

View all

Latest news