LATEST
সারাদেশে উপজেলা ও থানায় জামায়াতের বিক্ষোভ সোমবার বিভিন্ন জায়গায় বিএনপির অবস্থান, নজরদারি বাড়িয়েছে পুলিশ বিরামপুরে নগদ একাউন্ট খোলার হিড়িক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফোন ধরছেন না বিরোধীজোটের নেতা আইজেনকট ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই অবসর, মুশফিকের ১৫ নম্বর জার্সি তুলে রাখার উদ্যোগ বিসিবির টিসিবির সঙ্গে ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের সমঝোতা স্মারক স্বাক্ষর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে Four teenagers arrested in fatal Indonesia bullying case
Global

তুরস্কের বুরসায় প্রবাসী বাংলাদেশিদের মাহফিল

তুরস্কের বুরসায় প্রবাসী বাংলাদেশিদের মাহফিল

ঢাকা: তুরস্কের ঐতিহাসিক বুরসা শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ‘মাহফিল সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় আলোচনা, কোরআন তিলাওয়াত, ইসলামী সংগীত ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আনন্দঘন ও আধ্যাত্মিক পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বুরসা বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলোচক মুফতি আলী হাসান ওসামা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারাবুক ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, বুরসা উলুদা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আব্দুল গফুর এবং সাকারিয়া থেকে আগত আব্দুস সালাম ও নেজাম উদ্দিন। এ ছাড়া কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। বুরসা শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষ সপরিবারে মাহফিলে যোগ দেন।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি আলী হাসান ওসামা প্রবাস জীবনে ব্যক্তিগত তাকওয়া অর্জন এবং দৈনন্দিন জীবনে ইসলামের সঠিক পথ ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘প্রবাসে অবস্থান করেও নিজস্ব ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সমুন্নত রাখা জরুরি।’

আলোচনা শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন ধর্মীয় ও সমসাময়িক প্রশ্নের উত্তর নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে সুমধুর তিলাওয়াত, ইসলামী সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়।

সবশেষে আমন্ত্রিত অতিথি ও অংশগ্রহণকারীদের সম্মানে ঐতিহ্যবাহী দেশীয় খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

প্রবাসে এ ধরনের আয়োজন বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

The post তুরস্কের বুরসায় প্রবাসী বাংলাদেশিদের মাহফিল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Global

View all

Latest news