LATEST
বাংলাদেশ–পাকিস্তান: একাদশে দুই পরিবর্তন হামজাদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: খাদ্যমন্ত্রী বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের কাউন্সিল অধিবেশনে কমিটি ঘোষণা জোহানেসবার্গ টেস্টে তিন পেসার ও এক স্পেশালিস্ট স্পিনার নিয়ে মাঠে নামার ইঙ্গিত শান্তর অবশেষে আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল All Blacks v Wales: Live updates from the Nations Championship test in Cardiff প্রেমের টানে দুবাই থেকে বাংলাদেশে, ইসলাম ধর্ম গ্রহণ কেরালার তরুণীর বাবার লেখা চার গল্প নিয়ে বড়পর্দায় ফিরছেন সন্দীপ রায়
Top News

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত
সামরিক হেলিকপ্টার

আঙ্কারা,১৩ নভেম্বর-তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ মালাতিয়ায় দেশটির সামরিক বাহিনীর একটি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনা নিহত হয়েছেন। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার মালাতিয়ার ইয়েশিলইউর্ত জেলার সামানকোয় এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় এবং সেই আগুন পাশের একটি বাড়িতেও ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত চার সেনার মধ্যে দুজন হেলিকপ্টার টেকনিশিয়ান এবং বাকি দুজন বিমান বাহিনীর পাইলট। তারা হলেন টেকনিশিয়ান সেরকান ওন্দের, টেকনিশিয়ান হুসেইন জেহির, পাইলট মেজর এরদেম চিমেন এবং ওরহুন পিনার।

কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের জনসংযোগ বিভাগের প্রধান বুরহানেত্তিন দুরান এ ঘটনায় শোক প্রকাশ করে এক বিবৃতিতে বলেন, “মালাত্যায় আমাদের এস-৭০ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় যে বীর সেনারা শহীদ হয়েছেন, আমি তাদের জন্য সৃষ্টিকর্তার করুণা কামনা করছি। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সৃষ্টিকর্তা যেন এই কঠিন পরিস্থিতিতে তাদের ধৈর্য ধারণের শক্তি দেন।”

এস এম/ ১৩ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news