LATEST
কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ UFC Qatar: Navajo Stirling knocks Jiri Prochazka out, Dan Hooker beats Brian Ortega Tips for making the holidays less stressful with family and coworkers নড়াইলের বেন্দারচর গ্রামে যা দেখা গেল তালতলীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন Kiwi powerlifters Megan-Li Smith and Karlina Tongotea in big-money global contest খুলনায় বিএনপি নেতাকে গুলি সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে পার্কিং করা বাসে আগুন
Districts News Updates

নিখোঁজের চার ঘণ্টা পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া নার্সিং শিক্ষার্থী উদ্ধার

নিখোঁজের চার ঘণ্টা পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া নার্সিং শিক্ষার্থী উদ্ধার

নগর প্রতিনিধি:

বরিশালে আন্দোলনে নেতৃত্ব দেওয়া নার্সিং শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে বাসা থেকে নিয়ে যাওয়ার প্রায় চার ঘণ্টা পর থানায় ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার বিকালে তাকে বাসা থেকে নিয়ে যাওয়ার পর খোঁজ না পেয়ে সহপাঠী, বন্ধু ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা থানায় গিয়ে বিক্ষোভ করেন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে থানায় ফিরিয়ে আনার পর আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান।

ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের প্রতিবাদে আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় বরিশাল ডিডাব্লিউএফ নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বাতিলের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে ক্লাস ও পরীক্ষা বর্জন, মানববন্ধন ও বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ২০০ শিক্ষার্থীর কাছ থেকে ক্লিনিক্যাল প্র্যাকটিসের খরচের কথা বলে মোট ২৭ লাখ টাকা আদায় করে কলেজ কর্তৃপক্ষ। ওই টাকা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে দিতে হবে বলে জানানো হয়েছিল।

এ নিয়ে গত ২৩ এপ্রিল শিক্ষার্থীরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে টাকা নেওয়ার বিষয়ে জানতে চান। তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানায়, প্রশিক্ষণের জন্য হাসপাতাল পরিচালক কোনো টাকা নেন না। পরে শিক্ষার্থীদের চাপের মুখে কলেজ কর্তৃপক্ষ টাকা ফেরত দেয়।

এ ঘটনায় ১৭ মে তদন্ত শুরু করে বরিশাল জজ আদালত। পরে ৫ অক্টোবর বরিশাল জেলা ও দায়রা জজ আদালত স্বপ্রণোদিত হয়ে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের পরিচালক জহিরুল ইসলাম, অধ্যক্ষ মমতাজ বেগম ও প্রশাসনিক কর্মকর্তা ফারজানা আক্তার টুম্পার বিরুদ্ধে মামলা করেন।

শিক্ষার্থীদের দাবি, এ ঘটনার জের ধরে গত রোববার আন্দোলনে নেতৃত্ব দেওয়া, উসকানি, অসদাচরণ ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে অন্তু বিশ্বাসকে বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে আসছেন।

গত বুধবার (১৯ নভেম্বর) নগরীর সিএন্ডবি রোডের ক্যাম্পাসে গিয়ে একক বিক্ষোভ করেন অন্তু। এ সময় কলেজ কর্তৃপক্ষের এক ব্যক্তি তার মাইকের তার ছিঁড়ে তাকে সিঁড়িতে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কোতোয়ালি মডেল থানার এসআই মনিরুজ্জামান অন্তুকে নগরীর সিএন্ডবি রোড কাজীপাড়ার বাসা থেকে আদালতে সাক্ষ্য দিতে নিয়ে যান বলে জানা গেছে। এরপর তার খোঁজ নিতে থানায় যান সহপাঠী ও বন্ধুরা। প্রথমে পুলিশ তাকে থানায় আনার বিষয়টি অস্বীকার করে এবং আদালতে নেওয়া হয়েছে বলে জানায়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়।

অন্তুর খোঁজ না পেয়ে বরিশাল গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা নগরীতে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। সন্ধ্যা ৭টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা থানায় গিয়ে ওসির দেখা না পেয়ে বিক্ষোভ শুরু করেন। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে অন্তুকে থানায় ফিরিয়ে আনা হয়। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুজয় শুভ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সুজয় সরকার, মহানগর ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সুজন আহমেদ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ভূমিকা সরকার ও বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি কাজী মারজান প্রমুখ।

এ বিষয়ে বক্তব্য জানতে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের পরিচালক জহিরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, আন্দোলনের বিষয়ে জানতে আদালত অন্তুকে ডেকে আনতে বলেছিলেন। সেই নির্দেশ অনুযায়ী পুলিশ তাকে আদালতে নিয়ে যায়। সেখানে অন্তু কাউকে কিছু না বলে হাসপাতালে চিকিৎসা নিতে যান। এরপর থেকে তিনি কারও ফোন ধরছিলেন না। খবর পেয়ে পুলিশ তাকে হাসপাতাল থেকে নিয়ে আদালতে নিয়ে যায়। পরে থানায় এনে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে।

অন্তু বিশ্বাস বলেন, ‘আমাকে আদালতের একটি জনমানবশূন্য ভবনে একা রেখে আসে পুলিশ। পরে ভয় পেয়ে অসুস্থ বোধ করায় হাসপাতালে যাই।’

The post নিখোঁজের চার ঘণ্টা পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া নার্সিং শিক্ষার্থী উদ্ধার appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

More in Districts News Updates

View all

Latest news