LATEST
কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ UFC Qatar: Navajo Stirling knocks Jiri Prochazka out, Dan Hooker beats Brian Ortega Tips for making the holidays less stressful with family and coworkers নড়াইলের বেন্দারচর গ্রামে যা দেখা গেল তালতলীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন Kiwi powerlifters Megan-Li Smith and Karlina Tongotea in big-money global contest খুলনায় বিএনপি নেতাকে গুলি সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে পার্কিং করা বাসে আগুন
Districts News Updates

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলছেন, তাদের প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হ্যান্ডকাফ পরিয়ে কিংবা কঠোর নজরদারির মাধ্যমে দেশে আনা হয়। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় নিজের বাসায় আগুন দেওয়ার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে। আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে। তার জায়গা কোথায়, তা বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে। দেশের আইনের শাসনব্যবস্থা দেখিয়ে দিয়েছে।

হুমায়ুন কবির বলেন, এ দেশের যেসব অপরাধী মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। যারা দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার চেষ্টা করছিল, তাদের অবশ্যই ধরা হবে এবং আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ। তাদের নেত্রী দল ও পরিবার ধ্বংস করেছেন। এখানে যারা আছেন, তাদেরও ধ্বংস করা শুরু করেছেন।

শুক্রবার ভোরে তার বাসায় আগুন দেওয়া প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, আমার বাসার গেটে আগুন দিয়ে দৌড় দিয়েছে। একটা বিড়ালও তো কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়। এদের অবস্থা এমন হয়েছে—জয় বাংলা বলেই দৌড়, খোঁজ মেলে না। জয় বাংলা জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিচিত হয়েছে। সন্ত্রাসীদের কীভাবে ডিল করতে হয়, এ দেশের মানুষ জানে, সরকারও জানে।

তিনি আরও বলেন, সরকার সহনশীলতা চর্চা করে, তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশে কোনো সন্ত্রাসীর স্থান নেই এবং আওয়ামী সন্ত্রাসীদের স্থানও বাংলাদেশে নেই উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে সরকার কঠোর অবস্থান নেবে।

সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের স্পষ্ট অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে হুমায়ুন কবির বলেন, কোনো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরবে না। এসব কর্মকাণ্ডের কারণে সরকার কোনো চাপে পড়ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, না, কোনো চাপে পড়েনি। সরকার কেন চাপে পড়বে?

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

তিনি বলেন, জয় বাংলা স্লোগান পালিয়ে যাওয়ার স্লোগান, তারা নিজেরাই আতঙ্কিত, কয় সেকেন্ডের মধ্যে পালিয়ে যায়। তারা হয় দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, না হয় ধরা খাবে।

প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

More in Districts News Updates

View all

Latest news