LATEST
পুরান ঢাকায় সকালের অন্য রকম নাশতার ৫ দোকান মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা Black Caps v India live updates: Fourth One-Day International, from Mt Maunganui লোডশেডিংয়ের যত সুবিধা ছবি-ভিডিও ব্যাকআপে স্যামসাংয়ে Google Account সিংক সুবিধা Tragedy shadows NZ dragonboaters’ quest for gold at Pan Pacific Games Council turned up at my place to dig a dirt moat and chop down beloved trees. But I got my revenge RSPCA ACT’s Pets of the Week: Shadow and Archie
Showbiz

নেপালে আটকা খরাজ মুখার্জি, পরিস্থিতি সম্পর্কে যা জানালেন! | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশের সিনেমা ‘শিকার’-এর শুটিং করতে গিয়ে নেপালে আটকা পড়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা খরাজ মুখার্জি। নেপালের চীন সীমান্তঘেঁষা রসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান এবং ফ্ল্যাশ ফ্লাডের কারণে তারা আটকে পড়েছেন। সঙ্গে আছেন তার স্ত্রী প্রতিভা মুখার্জি।

শুটিং চলছিল রসুয়া জেলার দুর্গম এলাকায়। হঠাৎ প্রবল বৃষ্টির ফলে পাহাড়ি নদীতে জল বেড়ে যায়। এরপরই হড়পা বান ও ধসের কারণে বিপর্যস্ত হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। ভেসে যায় রাস্তা ও সেতুর একাধিক অংশ। ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় অবকাঠামো।

গতকালের ঘটনার পর অভিনেতার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না তার পরিবার। শেষে পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার এবং এবিপি আনন্দের সঙ্গে কথা বলেছেন খরাজ। অভিনেতা জানিয়েছেন, তিনি নিরাপদে আছেন।

আনন্দবাজারকে খরাজ বলেন, ‘বাংলাদেশের একটি ছবির শুটিং করতে এসেছি ২০ আগস্ট। ২৬ তারিখ ফেরার কথা ছিল। বৃষ্টির কারণে আটকে পড়েছি। ভয়ংকর বন্যা। ফ্লাইটের টিকিটও পাওয়া যাচ্ছে না। রাস্তায় যাতায়াত করার অবস্থা নেই। গোরখপুর থেকে ২৮ তারিখের প্লেন ধরে কলকাতা ফিরব।’

এ সময় খরাজ আরও বলেন, ‘বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, কালকে শুটিং করছিলাম, ৫ ঘণ্টার মতো আমরা বৃষ্টির মধ্যে জঙ্গলে বসে ছিলাম। খুব কঠিন পরিস্থিতির মধ্যেই ছিলাম। আমাদের ফেরার কথা ছিল আজকে অর্থাৎ ২৭ তারিখ সকালে। কাঠমান্ডু থেকে। টিকিটও করা ছিল। খোঁজখবর করে জানতে পারলাম, এখান থেকে সরাসরি গোরক্ষপুর চলে যাওয়া সম্ভব। একমাত্র ওদিকের রাস্তাটাই খোলা আছে। গোরক্ষপুরের রাস্তায় আজকে আমরা বের হব। আজকে কোনো ফ্লাইট নেই। কালকে একটা ফ্লাইট পাব। ওই ফ্লাইটটা ধরার পরিকল্পনা আপাতত।’

একই ছবির শুটিংয়ে রজতাভও ছিলেন। এই ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে অপু বিশ্বাসকে।

More in Showbiz

View all

Latest news