LATEST
কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ UFC Qatar: Navajo Stirling knocks Jiri Prochazka out, Dan Hooker beats Brian Ortega Tips for making the holidays less stressful with family and coworkers নড়াইলের বেন্দারচর গ্রামে যা দেখা গেল তালতলীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন Kiwi powerlifters Megan-Li Smith and Karlina Tongotea in big-money global contest খুলনায় বিএনপি নেতাকে গুলি সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে পার্কিং করা বাসে আগুন
Districts News Updates

নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে আগুন

নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে আগুন

নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন ও জানালার গ্লাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে অফিসটির একটা দরজা পুড়ে গেছে। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে চৌমুহনী পূর্ব বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টির মধ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,’ ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ এসব স্লোগান নিয়ে কয়েকজন যুবক চৌমুহনী পূর্ব বাজারে মিছিল করে। তাদের হাতে ৮ দফা দাবির সমর্থনে বিক্ষোভ ও গণপ্রতিবাদ মিছিলের একটি ব্যানার ছিল। যেখানে জেলা যুবলীগের সংগঠক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল শিহাবের নাম ছিল। মিছিল নিয়ে তারা গ্রামীণ ব্যাংকের গেইটে যায় এবং সামনের দরজার বিভিন্ন অংশে পেট্রোল ঢেলে আগুন দেয়।

একই সময় তারা ইটপাটকেল দিয়ে অফিসটির বাইরের জানালার গ্লাস ভাঙচুর করে। আগুনে ওই দরজার কিছু অংশ পুঁড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তৎক্ষণাৎ ওই স্থানে প্রতিবাদ মিছিল করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে প্রবেশের প্রাধান দরজায় আগুন ধরিয়ে দেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। একই সময়ে জানালার দুটি থাই গ্লাস ভাঙচুর করা হয়। আমরা বিষয়টি দেখছি এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

The post নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে আগুন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news