LATEST
মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ জেলা আ. লীগের সভাপতির বাড়িতে আগুন বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাস, ক্রয় প্রক্রিয়ায় ই-জিপি আবশ্যক নয় শিবালয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা হাতির গায়ে আটটি গুলি, খুঁজে বের করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ Here’s where your body corp fees are actually going বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২
Top News

বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফরাসি অপেরা

বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফরাসি অপেরা

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিখ্যাত ফরাসি অপেরা। আগামী শনিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্র্যান্ড বলরুমে হবে এই আয়োজন।

ঢাকায় ফরাসি দূতাবাসের সঙ্গে যৌথভাবে এই আয়োজন করেছে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড ও ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশন।

আর্টিস্ট ক্লাব সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই ফ্রান্সের খ্যাতনামা অপেরা শিল্পী ভেরেনিকা পেইন ও পিয়ানোবাদক ফেব্রিস ময়তার ঢাকায় পৌঁছেছেন। তাঁরা বাংলাদেশের অপেরার সঙ্গে মিলিতভাবে এক আকর্ষণীয় পরিবেশনা দর্শকদের উপহার দেবেন।  

বিশ্বখ্যাত ফরাসি অপেরার সঙ্গে বাংলা অপেরার এই মেলবন্ধন উপভোগ করার পাশাপাশি সন্ধ্যাটি আরও বিশেষ করে তুলতে দর্শকদের জন্য থাকবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের এক্সক্লুসিভ গালা ডিনার। অপেরা শুরু হবে সন্ধ্যা ছয়টায়, পরিবেশনা চলবে রাত আটটা পর্যন্ত। এই বিশেষ আয়োজনে অংশগ্রহণের জন্য দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের এক বছরের জন্য সদস্য হতে হবে। এই লিংক থেকে নিবন্ধন করে সদস্য হওয়া যাবে।

More in Top News

View all

Latest news