LATEST
পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ জেলা আ. লীগের সভাপতির বাড়িতে আগুন বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাস, ক্রয় প্রক্রিয়ায় ই-জিপি আবশ্যক নয় শিবালয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা হাতির গায়ে আটটি গুলি, খুঁজে বের করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ Here’s where your body corp fees are actually going বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফরিস দীপু মনি, রেজাউল করিম, শামীম ওসমান ও হাবিবে মিল্লাতের পরিত্যক্ত বাড়িতে আগুন
Top News

শিশুকে হত্যার অভিযোগে মা আটক

শিশুকে হত্যার অভিযোগে মা আটক

রাজধানীর রামপুরার বনশ্রীতে চার বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন নেসাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে বনশ্রীর বি ব্লকের ৭ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন মেহেরুন নেসা।

রামপুরা থানার উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায়। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যার অভিযোগে শিশুটির মাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

শাহাদাত হোসেন আরও বলেন, ওই বাসায় স্বামী, স্ত্রী ও তাঁদের সন্তান থাকতেন। তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার সময় শিশুটির বাবা ইমন বাসায় ছিলেন না। তিনি একটি দোকানে কাজ করেন। এ ঘটনার আগেও মেহেরুন আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানান শাহাদাত হোসেন।

More in Top News

View all

Latest news