LATEST
পাঠ্যক্রম সংস্কার থেকে কর্মসংস্থান, কেন এই ‘অধ্যক্ষ সম্মিলন’ বন্যার পানিতে কায়াকে চড়ে কুকুরের ঘোরার ভিডিও ভাইরাল ময়মনসিংহে ডেঙ্গু ও হাম উপসর্গে ৪ জনের মৃত্যু ২০৩০ সালের মধ্যে নৌবহরে আরও ৫ পারমাণবিক সাবমেরিন যুক্ত করবে রাশিয়া উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী ঢাকায় আসছেন শাকিরা? আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় নতুন ঝড়ের শঙ্কার ঝুঁকিতে ১৩ লাখ ফিলিস্তিনি
Districts News Updates

মুকুট না জিতেও মিস ইউনিভার্সে দুই বিভাগে সেরা সামিরা খান মাহি

মুকুট না জিতেও মিস ইউনিভার্সে দুই বিভাগে সেরা সামিরা খান মাহি

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে মূল প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নিতে না পারলেও দর্শকদের ভোটে দুটি বিভাগে সেরার স্বীকৃতি অর্জন করেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। সুইমস্যুট ও ইভনিং গাউন উভয় বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছেন তিনি। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছেন এই বাংলাদেশি প্রতিযোগী।

সুইমস্যুট পর্বে ব্যতিক্রমী পোশাক ও আত্মবিশ্বাসী উপস্থিতির কারণে শুরু থেকেই আলোচনায় ছিলেন মাহি। যেখানে অন্য প্রতিযোগীরা বিকিনি পরে মঞ্চে অংশ নেন, সেখানে তিনি বেছে নেন পুরো শরীর ঢাকা নীল রঙের আঁটসাঁট পোশাক। পোশাকটির পেছনে যুক্ত লম্বা নীল কাপড় তার মঞ্চ উপস্থিতিতে যোগ করে ভিন্ন মাত্রা। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়ায় তার এই ব্যতিক্রমী পরিবেশনা।

শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিজের এই অর্জনের খবর জানান সামিরা খান মাহি। তিনি জানান, ৭৫তম মিস ইউনিভার্সে সুইমস্যুট ও ইভনিং গাউন দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ। এ ছাড়া ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছে দেশ।

আন্তর্জাতিক এই মঞ্চে অর্জিত স্বীকৃতিকে শুধু নিজের সাফল্য হিসেবে দেখছেন না মাহি। বরং দেশের মানুষের ভালোবাসা ও সমর্থনের ফল হিসেবেই দেখছেন তিনি। মিস ইউনিভার্সের বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের পাশে নিজের নাম দেখে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই প্রতিযোগী।

প্রতিযোগিতার পুরো যাত্রায় দেশের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন তাকে সাহস জুগিয়েছে বলে জানান মাহি। প্রতিটি পদক্ষেপে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, মানুষের এই ভালোবাসাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

যদিও মূল প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় মুকুট জয়ের লড়াই থেকে ছিটকে পড়েন মাহি, তবে দর্শকদের ভোটে পাওয়া দুটি স্বীকৃতি এবং ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার অর্জন তার মিস ইউনিভার্স যাত্রাকে স্মরণীয় করে রেখেছে।

দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের পোস্টের শেষাংশে মাহি লিখেছেন, ‘ভালোবাসি বাংলাদেশ।’

প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: মুকুট না জিতেও মিস ইউনিভার্সে দুই বিভাগে সেরা সামিরা খান মাহি।

More in Districts News Updates

View all

Latest news