LATEST
নিজের ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসছে সিসি ক্যামেরা নেদারল্যান্ডসের কাছে হেরে গেলেন জ্যোতিরা গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আ.লীগের কোনো অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী এআই স্মার্ট চশমা ও আপনার গোপনীয়তা ইউরোভিশন এশিয়ায় বাংলাদেশ, শিরোপা জিতলো কে? পটিয়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু স্লিপার বাস চলাচলে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল
Top News

মহাকাশ থেকে ফিরে প্রথমবার লঞ্চপ্যাডের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ

মহাকাশ থেকে ফিরে প্রথমবার লঞ্চপ্যাডের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
স্পেসএক্সের স্টারশিপ

ওয়াশিংটন, ১৫ নভেম্বর-মহাকাশে যাত্রা শুরুর প্রায় ২২ ঘণ্টা পর পৃথিবীতে ফিরে এসে লঞ্চপ্যাডের বিশাল যান্ত্রিক বাহুর সাহায্যে ধরা পড়েছে স্পেসএক্সের স্টারশিপ মহাকাশযান।

মহাকাশ থেকে ফিরে কোনো স্টারশিপকে এভাবে মাঝআকাশে ধরে ফেলার ঘটনা এটাই প্রথম।

শুক্রবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্টারবেস থেকে উৎক্ষেপণের পর শনিবার মেঘের আড়াল থেকে ধীরে ধীরে নিচে নেমে আসে মহাকাশযানটি। এরপর লঞ্চপ্যাড-২-এর ওপর থাকা ‘চপস্টিক’ নামে পরিচিত দুটি যান্ত্রিক বাহুর মাঝখানে নিখুঁতভাবে আটকে যায় এটি।

স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্ক এ সাফল্যের জন্য দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।

কোম্পানিটির কর্মকর্তারা জানিয়েছেন, এই সফল অবতরণের মধ্য দিয়ে স্টারশিপের সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তির সক্ষমতা প্রমাণিত হয়েছে। দ্রুত ও কম খরচে মহাকাশযান আবার ব্যবহারের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে উৎক্ষেপণের পরপরই প্রথম ধাপের বুস্টার বিস্ফোরিত হওয়ায় মহাকাশযান ও বুস্টার—দুটিকে একসঙ্গে পৃথিবীতে ফিরিয়ে আনার লক্ষ্য পূরণ হয়নি।

স্পেসএক্স জানিয়েছে, পৃথিবীতে ফেরার পথে মহাকাশযানটির ইঞ্জিন নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যায়। এতে বুস্টারের নির্দেশনা ব্যবস্থায় সমস্যা দেখা দেয় এবং সেটি স্বয়ংক্রিয়ভাবে ধ্বংসের প্রক্রিয়া শুরু করে। এ ঘটনার কারণ খতিয়ে দেখছেন প্রকৌশলীরা।

এদিকে, স্টারশিপ পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করেছে এবং কক্ষপথে ২৬টি উন্নত স্টারলিংক স্যাটেলাইট স্থাপন করেছে। নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান এ অর্জনকে ‘প্রায় জাদুকরি’ বলে অভিহিত করেছেন।

১২৪ মিটার দীর্ঘ স্টারশিপ বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট। চাঁদ ও মঙ্গলে মানুষ পাঠানোর লক্ষ্য নিয়ে এটি তৈরি করছে স্পেসএক্স।

এস এম/ ১৫ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মহাকাশ থেকে ফিরে প্রথমবার লঞ্চপ্যাডের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news