LATEST
মিরপুরে ককটেল বিস্ফোরণে অটোরিকশাযাত্রী জমি ব্যবসায়ী আহত Chip inquiry in US was halted after Nvidia intervention Immanuel Feyi-Waboso ruled out of England’s Nations Championship fixtures ঢাকা-চট্টগ্রামে গান শোনাবেন লাকি আলী মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পার্কিং করা মিনিবাসে আগুন Supermarket fridges: The new battlefront of cyber warfare in Europe Pregnancy sickness left a Whanganui mum battling food for years ‘গলা টিপে ধরে সরি বলানো যায়?’ ভিডিও বার্তায় প্রশ্ন পরীমনির
Oceania News Updates

মানিকগঞ্জে পুলিশ সুপারের বাসভবন ও ফাঁড়ির সামনে ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জে পুলিশ সুপারের বাসভবন ও ফাঁড়ির সামনে ককটেল বিস্ফোরণ

সাইফুল ইসলাম: মানিকগঞ্জে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, বিভিন্ন রাজনৈতিক কার্যালয় ও গুরুত্বপূর্ণ স্থানের পর এবার পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া পুলিশ ফাঁড়ি এবং ঘিওর বাসস্ট্যান্ডের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ছবি: সংগৃহীত

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, গোলড়া স্ট্যান্ড, সাটুরিয়ার নয়াডিঙ্গী, জেলা বিএনপি কার্যালয়, জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয়, ঘিওর বাসস্ট্যান্ড, পাটুরিয়া পুলিশ ফাঁড়ি এবং পুলিশ সুপারের বাসভবনের সামনের এলাকা রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরে রাত পৌনে ৮টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে সাটুরিয়ার নয়াডিঙ্গী এলাকায় দুটি এবং গোলড়া স্ট্যান্ডে একটি ককটেল বিস্ফোরিত হয়।

এর কিছুক্ষণ পর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এবং রাত ৯টার দিকে জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয় এলাকায় একটি করে ককটেল বিস্ফোরিত হয়। রাত সাড়ে ১০টার দিকে ঘিওর বাসস্ট্যান্ড ও পাটুরিয়া পুলিশ ফাঁড়ির সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সবশেষ রাত সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের বাসভবনের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়।

স্থানীয়দের দাবি, কয়েকটি স্থানে মোটরসাইকেলে করে আসা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলগুলোতে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে জড়ো হন। পরে নিরাপত্তার স্বার্থে সন্দেহভাজন দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, ধারাবাহিক ককটেল বিস্ফোরণের প্রতিবাদে রাতেই মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, পুলিশ সুপারের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের শব্দ শুনে দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়। এ ছাড়া শহরের অন্যান্য স্থানে বিস্ফোরণের খবর পেয়েও তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে। নাশকতা ঠেকাতে পুলিশ সচেষ্ট রয়েছে।

The post মানিকগঞ্জে পুলিশ সুপারের বাসভবন ও ফাঁড়ির সামনে ককটেল বিস্ফোরণ appeared first on ZoomBangla.

More in Oceania News Updates

View all

Latest news