LATEST
রুনা লায়লা: কণ্ঠে যার সীমানাহীন এক পৃথিবী How taking a ‘widow gap year’ helped me start living again Lindsay Clancy to be retried for children’s murder ভারতে ভোটার তালিকা সংশোধনে মুসলিমদের নাম বাদ পড়ায় ছাত্রশিবিরের উদ্বেগ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারার আহ্বান রিজভীর শতচেষ্টায়ও পেটের মেদ কমছে না? ৪ উপায়ে মিলবে স্বস্তি লোকসংগীত শিল্পী দীপ্তি রাজবংশী আর নেই যে কারণে ১৯ সংগঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন জয় চৌধুরী
Districts News Updates

রাজবাড়ীতে অস্ত্রের মুখে জিম্মি করে ১১ গরু লুট

রাজবাড়ীতে অস্ত্রের মুখে জিম্মি করে ১১ গরু লুট

রাজবাড়ী: রাজবাড়ীতে গরুবোঝাই একটি ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে দুই গরু ব্যবসায়ীকে জিম্মি করে ট্রাকে থাকা ১১টি গরু, নগদ টাকা ও মোবাইলফোন লুট করে নিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা। লুট হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা।

সোমবার (১৬ নভেম্বর) ভোর ৪টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার আফড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীরা রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ডাকাতির শিকার দুই গরু ব্যবসায়ী হলেন বরগুনার আমতলী উপজেলার গাজীপুর এলাকার মিনহাজ গাজীর ছেলে হেলাল গাজী ও মোখলেস মৃধার ছেলে ইলিয়াস মৃধা। ঘটনার সময় তাদের সঙ্গে আরও দুই সহকর্মী ছিলেন।

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, তারা জয়পুরহাট জেলা থেকে গরু কিনে ট্রাকে করে বরগুনায় ফিরছিলেন। পথে রাজবাড়ী সদর উপজেলার আফড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের ট্রাকের সামনে গিয়ে গতিরোধ করে। পরে চালক ট্রাকটি সড়কের পাশে থামাতে বাধ্য হন। এ সময় ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ট্রাকে থাকা ১১টি গরু, নগদ টাকা ও মোবাইলফোন লুট করে নিয়ে যায়।

তারা আরও জানান, ডাকাতদের পিছু নিয়ে রাজবাড়ী শহরের শ্রীপুর পর্যন্ত যান তারা। পরে বিষয়টি রাজবাড়ী সদর থানা পুলিশকে জানান।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। গরু উদ্ধারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে।’

The post রাজবাড়ীতে অস্ত্রের মুখে জিম্মি করে ১১ গরু লুট first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news