LATEST
রাজাপুরে বিএনপি’র নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন এমপি রফিকুল ইসলাম জামাল। শতাব্দীর পর শতাব্দী জুড়ে গুম-খুনের বিচার! জিয়াউল আহসানের পক্ষে আজ যুক্তিতর্ক ঢাকায় সরকারি ফ্ল্যাট বরাদ্দ: কারা পাবেন, আবেদন করবেন যেভাবে সন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবে Orca Energy Group Inc. Announces Completion of Q3 2026 Interim Filings আগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি রস ছাড়াই তৈরি হচ্ছে শত শত মণ ‘খাঁটি গুড়’ The Hunger Games are back for another course, but this one’s a little overcooked
Districts News Updates

রাজাপুরে বিএনপি’র নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন এমপি রফিকুল ইসলাম জামাল।

রাজাপুরে বিএনপি’র নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন এমপি রফিকুল ইসলাম জামাল।

ঝালকাঠি প্রতিনিধিঃ

Screenshot

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন এমপি রফিকুল ইসলাম জামাল।
সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি এর আয়োজন করেন।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ঝালকাঠি -১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল দেশের বর্তমান রাজনৈতিক, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে নেতাকর্মীদের উদ্দেশ্যে আলোচনা করেন। প্রধান অতিথি এলাকার উন্নয়ন ও শুক্তগড়ে চলমান ২২টি প্রকল্প নিয়ে এলাকার জনগণের উদ্দেশ্যে কথা বলেন।

শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো.রেজওয়ান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা ছিলেন, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল, রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু রতন দেবনাথ,যুবদলের সদস্যসচিব সৈয়দ নাজমুল হক ও শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বরকত। এছাড়াও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

The post রাজাপুরে বিএনপি’র নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন এমপি রফিকুল ইসলাম জামাল। appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

More in Districts News Updates

View all

Latest news