LATEST
জাদুশিল্পী জুয়েল আইচের পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি গলাচিপায় পরীক্ষায় ৪৭ শিক্ষার্থীর খাতার মধ্যে একটি উধাও, দায়িত্বে অবহেলার অভিযোগ বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফরাসি অপেরা শিশুকে হত্যার অভিযোগে মা আটক বরিশালে যুবদলের নতুন কমিটি নিয়ে ক্ষোভ, প্রতিবাদের ঘণ্টাখানেক পর পদ হারালেন নেতা মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ের পাশে পেট্রোল বোমা নিক্ষেপ
Districts News Updates

সীমান্তে ১ কোটি টাকার ভারতীয় মোবাইলফোনসহ আটক ১

সীমান্তে ১ কোটি টাকার ভারতীয় মোবাইলফোনসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পাথরবোঝাই ভারতীয় একটি ট্রাক থেকে ৩৬টি ব্যবহৃত চোরাই মোবাইলফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মোবাইলফোন, পাথর ও ট্রাকের মোট সিজার মূল্য ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা। এ ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার পাকা সড়কে এ অভিযান চালায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপুর নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহল দল অভিযান চালায়। এ সময় পাথরবোঝাই ভারতীয় ট্রাকটি তল্লাশি করে পাথরের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৬টি ব্যবহৃত চোরাই মোবাইলফোন উদ্ধার করা হয়।

আটক চালকের নাম জসিম শেখ (২৭)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার মিল্লিক সুলতানপুর গ্রামের জমিন শেখের ছেলে। এ ছাড়া ৪০ টন পাথরবোঝাই ট্রাকটিও জব্দ করা হয়েছে। ট্রাকটির নম্বর ডব্লিউবি-৭৩-জি-৪০০১।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তি ও জব্দ করা মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

The post সীমান্তে ১ কোটি টাকার ভারতীয় মোবাইলফোনসহ আটক ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news