LATEST
বিশ্বে সত্যিই কি দক্ষিণপন্থার দুর্দিন শুরু হলো Redmi K100 Ultra: থাকতে পারে 10,000mAh ব্যাটারির সঙ্গে 50MP পেরিস্কোপ ক্যামেরা ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু Logan Bates guides Kumara Straight to New Zealand 2000 Guineas win ৪০ পোশাক কারখানা বন্ধ, ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ইরানে নতুন হামলার সম্ভাবনা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে আইজেনকোটের আলোচনা প্রতিপক্ষ ফুটবলারের মৃত্যুর ঘটনায় এফসি আন্দোরার গোলরক্ষককে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা উরুগুয়ের সাথে হেরেও যা কিছু ‘পেয়েছেন’ আর্জেন্টিনা কোচ
Top News

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন লিওনেল স্কালোনি

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন লিওনেল স্কালোনি
লিওনেল স্কালোনি

বুয়েনস আইরেস,১৩ নভেম্বর-আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা দলের দায়িত্বে থাকবেন তিনি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এ সময় স্কালোনিও তাঁর পাশে উপস্থিত ছিলেন।

তাপিয়া বলেন, ‘২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে লিওনেল স্কালোনির কোচিং স্টাফের চুক্তি নবায়নের ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেব আমরা। এএফএর কার্যনির্বাহী কমিটির সবার পাশাপাশি সব আর্জেন্টাইনদের জন্য এটি আনন্দের বিষয়।’

তিনি জানান, নতুন চুক্তিতে আরও চার বছরের জন্য মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

দায়িত্ব চালিয়ে যেতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৪৮ বছর বয়সী স্কালোনি। তিনি বলেন, ‘প্রথম দিনের মতোই আমি এখনো সমান ক্ষুধার্ত ও রোমাঞ্চিত। এই ধারা অব্যাহত রাখতে পেরে আমি খুশি। আমি কৃতজ্ঞ এবং এখন থেকে একটি নতুন প্রক্রিয়া শুরু হবে।’

স্কালোনির দীর্ঘদিনের সহকারী ওয়াল্তার সামুয়েল ইউরোপে কোচিং করানোর সিদ্ধান্ত নেওয়ায় নতুন কোচিং স্টাফে থাকছেন না। তবে বাকি সদস্যরা অপরিবর্তিত থাকবেন।

এর আগে গত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনা দলের দায়িত্বে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন স্কালোনি। আগামী ডিসেম্বর পর্যন্ত তাঁর আগের চুক্তির মেয়াদ ছিল। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে কয়েক দফা বৈঠক এবং পরিবারের সঙ্গে আলোচনার পর দায়িত্বে থাকার সিদ্ধান্ত নেন তিনি।

এস এম/ ১৩ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন লিওনেল স্কালোনি first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news