LATEST
ভূমি অপরাধের মামলায় এডিএমের আদেশের বিরুদ্ধে রিটের সুযোগ নেই: হাইকোর্ট বিকিনি ছেড়ে ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্সের সুইমস্যুট পর্বে মাহি কুড়িয়ে পাওয়া তিন ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন চানাচুর বিক্রেতা পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫ Nvidia board reinstates Jensen Huang as CEO and president after affairs scandal কচুয়ায় নলুয়া সপ্রাবি সভাপতি সাহাদাত হোসেন মাষ্টার বাংলাদেশের ভারত সফর নিয়ে বিসিবি-বিসিসিআইয়ের আলোচনা অব্যাহত মোদি-বালেন বৈঠকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন প্যাকেজ
Top News

২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ১২.৫ শতাংশ প্রবৃদ্ধি, আয় ১৩.৮২২ বিলিয়ন ডলার

২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ১২.৫ শতাংশ প্রবৃদ্ধি, আয় ১৩.৮২২ বিলিয়ন ডলার
রেমিট্যান্স

ঢাকা,২৩ নভেম্বর-চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স প্রবাহ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এ সময়ে দেশে মোট ১৩ দশমিক ৮২২ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১২ দশমিক ২৮৪ বিলিয়ন ডলার।

চলতি নভেম্বর মাসের ১ থেকে ২২ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৩৫৭ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ দশমিক ১৩৫ বিলিয়ন ডলার। সে হিসাবে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ ১০ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

এদিকে, গত ২২ নভেম্বর একদিনেই দেশে ১১৯ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।

এস এম/ ২৩ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ১২.৫ শতাংশ প্রবৃদ্ধি, আয় ১৩.৮২২ বিলিয়ন ডলার first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news