LATEST
Dietitian Susie Burrell dishes on dairy Typo’s sexualised Christmas ornaments prompt parent to question children’s exposure All Blacks v Wales: Fehi Fineanganofo gets chance to claim Will Jordan’s wing spot মালয়েশিয়া যেতে কর্মীদের অভিবাসন ব্যয় যত টাকা নির্ধারণ কেইনের রেকর্ডের রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড Sandpaper scandal: Australia captain Pat Cummins addresses media after Khawaja allegations Brand accused of sexual misconduct by six more women ‘Stay tuned’: Message from Russell Brand’s account appears after Meta removes his Instagram and Facebook profiles
Districts News Updates

৭ শর্ত পূরণ না হলে বদলির সুযোগ পাবেন না শিক্ষকরা

৭ শর্ত পূরণ না হলে বদলির সুযোগ পাবেন না শিক্ষকরা

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন শুরু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

School

যা চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত। তবে নির্ধারিত সাতটি শর্ত পূরণ না করলে বদলির জন্য আবেদন করা যাবে না।

জানা গেছে, আবেদন শুরুর পর বদলির জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করলে আবেদনসংক্রান্ত শর্ত ও নির্দেশনা দেখা যাচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আবেদন করার আগে শিক্ষকদের নিজেদের তথ্য ও যোগ্যতা যাচাই করে নেওয়া জরুরি।

বদলির আবেদনে ৭ শর্ত :

১. সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে আবেদন : একজন শিক্ষক সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন।

২. নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদনের শর্ত : নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদন করতে হলে নিজ জেলায় তিনটি বা তার বেশি প্রতিষ্ঠানে পদ শূন্য থাকলে বিভাগীয় বদলির জন্য আবেদন করা যাবে না।

৩. নিজ জেলা বা নিজ জেলা ও নিজ বিভাগ : ‘নিজ জেলা’ অথবা ‘নিজ জেলা ও নিজ বিভাগ’ ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে বর্তমান কর্মস্থল ও নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না।

৪. স্পাউসের কর্মস্থল : ‘স্পাউসের কর্মস্থল’ ক্যাটাগরিতে আবেদন করতে হলে বর্তমান কর্মস্থল এবং স্বামী বা স্ত্রীর কর্মস্থল একই জেলায় হওয়া যাবে না।

৫. স্পাউসের নিজ জেলা : ‘স্পাউসের নিজ জেলা’ ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে বর্তমান কর্মস্থল এবং স্বামী বা স্ত্রীর নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না।

৬. চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর : বদলির আবেদন করতে হলে বর্তমান চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে। দুই বছর পূর্ণ না হলে কোনো শিক্ষক বদলির জন্য আবেদন করতে পারবেন না।

৭. বদলিযোগ্য হতে হবে : যেসব শিক্ষক বদলিযোগ্য নন, তারা বদলির জন্য আবেদন করার সুযোগ পাবেন না।

এসব শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে বদলির আবেদন করার সুযোগ পাওয়া যাবে না।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সেজন্য বদলি আবেদনে করার আগে শিক্ষকদের নিজেদের চাকরির মেয়াদ, বর্তমান কর্মস্থল, নিজ জেলা ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

More in Districts News Updates

View all

Latest news